(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ১১৫ পারা ১ থাকেন ও বলতে থাকেন ঃ উসাইদ! তুমি পড়েই যেতে!” উসাইদ (রাঃ) বলেন ঃ “হে আল্লাহর রাসূল! তৃতীয় বারের পরে প্রিয় পুত্র ইয়াহইয়ার কারণে আমি পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলাম । অতঃপর আমি মাথা আকাশের দিকে উঠালে ছায়ার ন্যায় একটি জ্যোতির্ময় জিনিস দেখতে পাই এবং দেখতে দেখতেই তা উপরের দিকে উ্িত হয়ে শুন্যে মিলিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ৪ “তুমি কি জান সেটা কি ছিল? তারা ছিলেন গগন বিহারী অগণিত জ্যোতির্ময় মালাক/ফেরেশতা। তোমার (পড়ার) শব্দ শুনে তারা ত্রস্তপদে নিকটে এসেছিলেন। যদি তুমি পাঠ বন্ধ না করতে তাহলে তারা সকাল পর্যন্ত এরকমই থাকতেন এবং মাদীনার সকল লোক তা দেখে চক্ষু জুড়াতো। একটি মালাক/ফেরেশতাও তাদের দৃষ্টির অন্তরাল হতেননা ৷ (ফাতহুল বারী ৮/৬৮০) এ হাদীসটি ইমাম কাসিম ইব্ন সালাম স্বীয় কিতাব “কিতাবু ফাযাইলিল কুরআন? এ রিওয়ায়াত করেছেন । সূরা বাকারাহ ও সূরা আলে ইমরানের বৈশিষ্ট্য ইমাম আহমাদ (রহঃ) আবু নাঈম থেকে বর্ণনা করেন, নাবী কারীম সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “তোমরা অভিনিবেশ সহকারে সুরা বাকারাহ শিক্ষা কর। কারণ এর শিক্ষা অতি কল্যাণকর এবং এ শিক্ষার বর্জন অতি বেদনাদায়ক বাতিলপন্থী যাদুকরও এর মুখস্ত করার ক্ষমতা রাখেনা ।' অতঃপর কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন £ “সুরা বাকারাহ ও সূরা আলে ইমরান শিক্ষা কর। এ দু'টি হচ্ছে জ্যোতির্ময় নূর বিশিষ্ট সুরা। কিয়ামাতের দিন এরা এদের পাঠকের উপর সামিয়ানা, মেঘমালা অথবা পাখির ঝাঁকের ন্যায় ছায়া বিস্তার করবে । কুরআনের পাঠক কাবর থেকে উঠে দেখতে পাবে যে, এক জ্যোতির্ময় মুখমগ্ল বিশিষ্ট সুন্দর যুবক তার পাশে দীড়িয়ে বলছে ৪ “তুমি আমাকে চিন কি?' এ বলবে £ না" । সে বলবে £ “আমি সেই কুরআন যে তোমাকে দিনে ক্ষুধার্থ ও পিপাসার্ত রেখেছিল এবং রাতে বিছানা হতে দূরে সরিয়ে সদা জাত রেখেছিল । প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার পিছনে রয়েছে; কিন্ত আজ সমুদয় ব্যবসা তোমার পিছনে আছে।' আজ তার ডান হাতে রাজ্য এবং অনন্তকালের জন্য বাম হাতে চির অবস্থান দেয়া হবে । তার মাথায় সার্বিক সম্মান ও অনন্ত মর্যাদার মুকুট পরানো হবে। তার বাপ-মাকে এমন দু'টি সুন্দর মুল্যবান পরিধেয় বস্ত্র পরানো হবে যার মুল্যের সামনে সারা দুনিয়াও অতি নগণ্য মনে হবে । তারা বিচলিত হয়ে বলবে ৪ “এ দয়া ও অনুগ্হ, এ পুরস্কার ও অবদানের কারণ
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।