[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ বাকারাহ ১১৪ পারা ১ খারাপ জিনিস কোন ক্ষতি করতে পারেনা । (দারিমী ২/৩২২) এ আয়াতগুলি পাগলের উপর পড়লে তার পাগলামীও দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ বাকারাহ । যে ব্যক্তি রাত্রিকালের নীরব ক্ষণে নিজের নিভৃত কক্ষে তা পাঠ করে, তিন রাত্রি পর্যন্ত শীইতান সেই ঘরে যেতে পারেনা । আর দিনের বেলায় যদি পড়ে তাহলে তিন দিন পর্যন্ত সেই ঘরে শাইতান পা দিতে পারেনা । (তাবারানী ৬/১৬৩, ইব্‌ন হিব্বান ২/৭৮) জামে" তিরমিযী, সুনান নাসাঈ এবং সুনান ইব্‌ন মাজাহয় রয়েছে যে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একটা ছোট্ট সেনাবাহিনী এক জায়গায় পাঠালেন এবং তিনি তার নেতৃতৃভার এমন ব্যক্তির উপর অর্পণ করলেন যিনি বলেছিলেন £ “আমার সুরা বাকারাহ মুখস্থ আছে।” সে সময় একজন সমন্ত্াত্ত ব্যক্তি বললেন ৫ “আমিও তা মুখস্ত করতাম । কিন্তু পরে আমি এই ভয় করেছিলাম যে, না জানি আমি তার উপর আমল করতে পারব কি না" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “কুরআন শিক্ষা কর, কুরআন পাঠ কর। যে ব্যক্তি তা শিখে ও পাঠ করে, অতঃপর তার উপর আমলও করে, তার উপমা এ রকম যেমন মিশ্ক পরিপূর্ণ পাত্র, যার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে । আর যে ব্যক্তি তা শিক্ষা করল, অতঃপর ঘুমিয়ে পড়ল তার দৃষ্টান্ত সেই পাত্রের মত যার মধ্যে মিশ্ক তো ভরা রয়েছে, কিন্তু উপর হতে মুখ বন্ধ করে দেয়া হয়েছে।' ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান বলেছেন এবং মুরসাল বর্ণনাও রয়েছে। আল্লাহই এ সম্পর্কে ভাল জানেন । (তিরমিযী ৮/১৮৬, নাসাঈ ৫/২২৭ এবং ইব্‌ন মাজাহ ১/৭৮) সহীহ বুখারীতে রয়েছে, উসাইদ ইব্‌ন হুজাইর (রাঃ) একদা রাতে সুরা বাকারাহর পাঠ আরম্ভ করেন। তার ঘোড়াটি, যা তার পার্খেই বাধা ছিল, হঠাৎ করে লাফাতে শুরু করে। তিনি পাঠ বন্ধ করলে ঘোড়া সোজা হয়ে দীড়িয়ে যায়। আবার তিনি পড়তে আরম্ভ করলে ঘোড়াও লাফাতে শুরু করে। তিনি পুনরায় পড়া বন্ধ করেন এবং ঘোড়াটিও স্তব্ধ হয়ে থেমে যায়। তৃতীয় বারও এরূপই ঘটে। তার শিশু পুত্র ইয়াহইয়া ঘোড়ার পাশেই শুইয়ে ছিল। কাজেই তিনি ভয় করলেন যে, না জানি ছেলের আঘাত লেগে যায়। সুতরাং তিনি পড়া বন্ধ করে ছেলেকে উঠিয়ে নেন। অতঃপর তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করেন যে, ঘোড়ার চমকে উঠার কারণ কি? সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাযির হয়ে ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করেন। তিনি শুনতে

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।