(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১১৩ পারা ১ আব্বাস (রাঃ) তাদেরকে “হে গাছওয়ালাগণ!' অর্থাৎ “হে বাইয়াতে রিযওয়ানকারীগণ* এবং “হে সুরা বাকারাহ ওয়ালাগণ” বলে ডাক দিয়েছিলেন । যেন তাদের মধ্যে আনন্দ ও বীরত্ে সৃষ্টি হয়। সুতরাং সেই ডাক শোনা মাত্রই সাহাবীগণ (রাঃ) চতুর্দিক থেকে বিদ্যুৎ গতিতে দৌড়ে এলেন । মুসাইলামা, যে মিথ্যা নাবুওয়াতের দাবী করেছিল, তার সাথে যুদ্ধ করার সময়েও ইয়ামামার রণ প্রান্তরে বানু হানীফার প্রভাবশালী ব্যক্তিরা মুসলিমদেরকে বেশ বিচলিত ও সন্ত্রস্ত করেছিল এবং তাদের পা টলমল করে উঠেছিল, তখন সাহাবীগণ (রাঃ) এভাবেই লোকদেরকে 801 ৪, ০১০: & বলে ভাক দিয়েছিলেন। সেই শব্দ শুনে সবাই ফিরে এসে একত্রিত হয়েছিলেন, আর এমন শৌর্য ও বীরত্রে সাথে প্রাণপণে যুদ্ধ করেছিলেন যে, মহান আল্লাহ তাআলা সেই ধর্মত্যাগীদের বিরুদ্ধে মুসলিমদেরকেই জয়ী করেছিলেন, আল্লাহ তা“আলা তার রাসূল ও সাহাবীগণের উপর সব সময় অন্তষ্ট থাকুন। (আল মাজমা” ৬/১৮০) সুরা বাকারাহর মাহাত্ম্য ও গুণাবলী মুসনাদ আহমাদ, সহীহ মুসলিম, জামে” তিরমিযী এবং সুনান নাসাঈতে আবু হুরাইরাহ (রোঃ) হতে বর্ণিত হাদীসে আছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করনা, যে ঘরে সুরা বাকারাহ পাঠ করা হয় সেখানে শাইতান প্রবেশ করতে পারেনা ।' (আহমাদ ২/২৮৪, মুসলিম ১/৫৩৯, তিরমিযী ৮/১৮০ নাসাঈ ৫/১৩) ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান সহীহ বলেছেন। অন্য একটি হাদীসে আছে যে, যে ঘরে সূরা বাকারাহ পড়া হয় সেখান হতে শাইতান পলায়ন করে। হাদীসটি ইমাম নাসাঈ (রহঃ) তার “আল ইয়াওষু ওয়াল লাইলাতু* নামক পুস্তকে এবং ইমাম হাকিম স্বীয় গ্রন্থ “মুসতাদরাক' এ বর্ণনা করেছেন। (হাদীস নং ৫/১৩ ও ২/২৬০) মুসনাদ দারিমীতে ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যে ঘরে সূরা বাকারাহ পড়া হয় সেই ঘর থেকে শাইতান গুহ্যদ্বার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে পলায়ন করে। আবদুল্লাহ ইব্ন মাসউদের (রোঃ) উক্তি আছে যে, যে ঘরে সুরা বাকারাহর প্রথম চারটি আয়াত, আয়াতুল কুরসী, তার পরবর্তী দু'টি আয়াত এবং সব শেষের তিনটি আয়াত, একুনে দশটি আয়াত পাঠ করা হয়, শাইতান সেই ঘরে এ রাতে যেতে পারেনা এবং সেইদিন এ বাড়ীর লোকদের শাইতান অথবা কোন
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।