[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ১৪ ফাতিহা ১১০ পারা ১ হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের স্বশব্দ আমীন তার নিকটবর্তী প্রথম সারির লোকেরা স্পষ্টতঃই শুনতে পেতেন। (আবু দাউদ ১/৫৭৫) সুনান আবু দাউদ ও সুনান ইব্‌ন মাজাহয় এও আছে যে, “'আমীনের শব্দে মাসজিদ প্রতিধ্বনিত হয়ে বেজে উঠত।' (আবু দাউদ ১/৫৭৫, ইব্‌ন মাজাহ ১/২৭৯) ইমাম দারাকুতনীও (েহঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন এবং একে হাসান" বলে মন্তব্য করেছেন । আরও বর্ণিত আছে যে, বিলাল (রাঃ) বললেন ৪ “হে আন্লাহর রাসূল! আমি সালাতে যোগ দেয়ার পূর্বে “আমীন' বলা শেষ করবেননা ।' (আবু দাউদ ১/৫৭৬, দারাকুতনী ১/৩৩৫) সালাতের বাইরে থাকলেও 'আমীন' বলতে হবে । তবে যে ব্যক্তি সালাতে থাকবে তার জন্য বেশি জোর দেয়া হয়েছে। সালাত আদায়কারী একাকী হোক বা মুক্তাদী হোক বা ইমাম হোক, সর্বাবস্থায় তাকে আমীন বলতেই হবে । সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “তোমাদের কেহ যদি সালাতে “আমীন” বলে, তা যদি মালাইকার আমীন বলার সাথে মিলে যায় তাহলে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে।' (ফাতহুল বারী ১১/২০৩, মুসলিম ১/৩০৭) সহীহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ ইমাম যখন আমীন বলেন এবং অন্যরাও আমীন বলে তখন মালাইকার আমীন বলার সাথে যাদের আমীন বলা মিলে যাবে তাদের পিছনের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে ।' (মুসলিম ১/৩০৭) এর ভাবার্থ এই যে, তার 'আমীন' ও মালাইকার “আমীন” বলার সময় একই হয় বা কবুল হওয়া হিসাবে অনুরূপ হয় অথবা আন্ত রিকতায় অনুরূপ হয় । সহীহ মুসলিমে আবূ মূসা আশ'আরী (রাঃ) হতে মারফু রূপে বর্ণিত আছে £ “ইমাম যখন (041 9) বলেন তখন তোমরা 'আমীন' বল, আল্লাহ দু'আ কবুল করবেন ।” মুসলিম ১/৩০৩) ইমাম তিরমিযী (রহঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে ৪ আমাদের আশা ভঙ্গ করবেননা ।' অধিকাংশ আলেম বলেন যে, এর অর্থ হল ঃ “হে আল্লাহ! আপনি আমাদের প্রার্থনা কবুল করুন মুসনাদ আহমাদে আয়িশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট ইয়াহুদীদের আলোচনা হলে তিনি বলেন ঃ “আমাদের তিনটি জিনিসের উপর ইয়াহুদীদের যতটা হিংসা বিদ্বেষ আছে ততটা হিংসা অন্য কোন কিছুর উপর নেই। (১) জুমু'আ, আল্লাহ আমাদেরকে

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।