[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ১ £ ফাতিহা ১০৭ পারা ১ ওদিক বিচরণের পর শেষে সিরিয়ায় এলেন। তখন ইয়াহুদীরা তাদেরকে বলল ৪ আল্লাহর অভিশাপের কিছু অংশ না নেয়া পর্যন্ত আপনারা আমাদের ধর্মে আসতেই পারবেননা ।' তারা উত্তরে বললেন ৪ “তা হতে বাচার উদ্দেশেই তো আমরা সত্য ধর্মের অনুসন্ধানে বের হয়েছি, কাজেই কিরূপে তা গ্রহণ করতে পারি? তারা খৃষ্টানদের সাথে সাক্ষাৎ করলে তারা বলল ৪ “আল্লাহ তা'আলার লা'নত ও অসন্তষ্টির কিছু অংশ না নেয়া পর্যন্ত আপনারা আমাদের ধর্মেও আসতে পারবেননা | তারা বললেন ঃ “আমরা এটাও করতে পারিনা ৷” তারপর যায়িদ ইবন আমর ইব্‌ন নুফাইল স্বাভাবিক ধর্মের উপরই রয়ে গেলেন । তিনি মূর্তি পূজা ও স্বগোত্রীয় ধর্মত্যাগ করলেন, কিন্তু ইয়াহুদী ও খৃষ্টান ধর্ম কোনক্রমেই গ্রহণ করলেননা। তবে তার সঙ্গী সাথীরা খৃষ্টান ধর্ম গ্রহণ করল, কেননা ইয়াহুদীদের ধর্মের সঙ্গে এর অনেক মিল ছিল। যায়িদের ধর্মেরই অন্তর্ভুক্ত ছিলেন অরাকা ইব্‌ন নাওফিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নবুওতের যুগ পেয়েছিলেন এবং আল্লাহর হিদায়াত তাকে সুপথ প্রদর্শন করেছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এনেছিলেন ও সেই সময় পর্যন্ত যে ওয়াহী অবতীর্ণ হয়েছিল তিনি তার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন । আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হউন। সূরা ফাতিহার সার সংক্ষেপ এই কল্যাণময় ও বারাকাতপূর্ণ সুরাটি অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিসীম গুরুতৃপূর্ণ বিষয়াবলীর সমষ্টি। এই সাতটি আয়াতে আল্লাহ তা'আলার যোগ্য প্রশংসা, তার শ্রেষ্ঠতৃ, পবিত্র নামসমূহ এবং উচ্চতম বিশেষণের সুন্দর বর্ণনা রয়েছে। সঙ্গে সঙ্গেই রোজ কিয়ামাতের বর্ণনা দেয়া হয়েছে এবং বান্দাদের প্রতি নির্দেশ রয়েছে যে, তারা যেন সেই মহান প্রভুর নিকট অত্যন্ত বিনীতভাবে যাঞ্ করে, যেন তার কাছে নিজের দারিদ্রতা ও অসহায়ত্ের কথা অকপটে স্বীকার করে, তীকে সব সময় অংশীবিহীন ও তুলনাবিহীন মনে করে, খাঁটি অন্তরে তার ইবাদাত; তার আহদানিয়াত বা একাত্মবাদে বিশ্বাস করে, তার কাছে সরল সোজা পথ ও তার উপর সুদৃঢ় ও অটল থাকার জন্য নিশিদিন আকুল প্রার্থনা জানায় । এই অবিসম্বাদিত পথই একদিন তাকে রোজ কিয়ামাতের পুলসিরাতও পার করাবে এবং নাবী, সিদ্দীক, শহীদ এবং সৎ লোকদের পাশে জান্নাতুল ফিরদাউসের নন্দন কাননে স্থান দিবে। সাথে সাথে আলোচ্য সুরাটির মধ্যে যাবতীয় সবকার্ধাবলী সম্পাদনের প্রতি নিরন্তর উৎসাহ দেয়া হয়েছে যাতে কিয়ামাতের দিন বান্দা আত্মকৃত সাওয়াবসমূহ সঙ্গে নিয়ে যেতে পারে । এ ছাড়া

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।