(0017191715 সুরা ১ ঃ ফাতিহা ১০৬ পারা ১ “আলাইহি ওয়া সাল্লাম তাকে বিনা শর্তে মুক্তি দেন। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসেন তখন তার সাথে আর একটি লোক ছিলেন। খুব সম্ভব তিনি আলীই (রাঃ) ছিলেন। তিনি আমার ফুফুকে বললেন £ যাও, তার কাছে গিয়ে সাওয়ারীর প্রার্থনা কর।” আমার ফুফু তার কাছে প্রার্থনা জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করেন এবং তিনি সাওয়ারী পেয়ে যান। তিনি ওখান হতে মুক্তি লাভ করে সোজা আমার নিকট চলে আসেন এবং বলেন $ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দানশীলতা তোমার পিতা হাতিমকেও ছাড়িয়ে গেছে। তার কাছে একবার কেহ গেলে আর শুন্য হাতে ফিরে আসেনা ।' এ কথা শুনে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে হাযির হই। আমি দেখি যে, ছোট ছেলে ও বৃদ্ধা স্ত্রীলোকেরা তার কাছে অবাধে যাতায়াত করছে এবং তিনি তাদের সাথে অকুগ্ঠচিত্তে অকৃত্রিমভাবে আলাপ আলোচনা করছেন। এ দেখে আমার বিশ্বাস হল যে, তিনি কাইসার ও কিসরার মত বিশাল রাজত্ব ও সম্মানের অভিলাষী নন। তিনি আমাকে দেখে বলেন ঃ “আদী! লা ইলাহা ইল্লাল্লাহ" বলা হতে পালিয়ে বেড়াচ্ছ কেন? আল্লাহ ছাড়া অন্য কেহ উপাসনার যোগ্য আছে কি? আল্লাহু আকবার" বলা হতে এখন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মহাসম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় আর কেহ আছে কি?' (তোর এই কথাগুলি এবং তার সরলতা ও অকৃত্রিমতা আমার উপর এমনভাবে দাগ কাটলো ও ক্রিয়াশীল হল যে) তৎক্ষণাত আমি ইসলাম কবুল করলাম এবং দেখতে পেলাম যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের মুখমন্ডল আনন্দে রক্তিমাভ বর্ণ ধারণ করেছে । তিনি বললেন $ যারা (আল্লাহর) ক্রোধ অর্জন করেছে তারা হল ইয়াহুদী এবং যারা ধ্বংসের শেষ সীমায় পৌছে গেছে তারা হল খৃষ্টান ।' এ হাদীসটি ইমাম তিরমিষীও (রহঃ) বর্ণনা করেছেন এবং তিনি একে হাসান গারীব বলেছেন। (আহমাদ ৪/৩৭৮, তিরমিযী ৮/২৮৯) ৮৫০ ১০৯ ছারা ইয়াহুদকে বুঝানো হয়েছে এবং ০৯০৮ দ্বারা ৃষ্টানদেরকে বুঝানো হয়েছে ।' আরও একটি হাদীসে আছে যে, আদীর (রাঃ) প্রশ্নের উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এই তাফসীরই করেছিলেন। এ হাদীসের অনেক সনদ আছে এবং বিভিন্ন শব্দে সে সব বর্ণিত হয়েছে। ইতিহাসের পুস্তকসমূহে বর্ণিত আছে যে, যায়িদ ইব্ন আমর ইব্ন নুফায়িল যখন খাটি ধর্মের অনুসন্ধানে স্বীয় বন্ধুবান্ধব ও সাথী-সঙ্গীসহ বেরিয়ে পড়েন এবং এদিক
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।