(0017191715 সুরা ১ ঃ ফাতিহা ১০২ পারা ১ ব্যবহার করে থাকে, তা সৎ কাজের জন্য হোক অথবা অসৎ কাজের জন্য হোক । কিন্তু সৎ ব্যক্তির জন্য সঠিক এবং অসৎ ব্যক্তির বেলায় বক্র শব্দটি ব্যবহার করে থাকে । কুরআনে যে সরল-সঠিক পথের কথা বলা হয়েছে তা হল ইসলাম। (তাবারী ১/১৭০) মুসনাদ আহমাদে একটি হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ 'আল্লাহ তা'আলা 7৮:৪4 ৮1০ এর একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। (তো এই যে) সীরাতে মুস্তাকীমের দুই দিকে দু'টি প্রাচীর রয়েছে। তাতে কয়েকটি খোলা দরজা আছে। দরজাগুলির উপর পর্দা লটকানো রয়েছে। সীরাতে মুস্ত 1কীমের প্রবেশ দ্বারে সব সময়ের জন্য একজন আহবানকারী নিযুক্ত রয়েছে। সে বলছে 8 “হে জনমগ্লী! তোমরা সবাই এই সোজা পথ ধরে চলে যাও, আঁকা বাকা পথে যেওনা ।” এ রাস্তার উপরে একজন আহবানকারী রয়েছে । যে কেহ এ দরজাগুলির কোন একটি খুলতে চাচ্ছে সে বলছে ঃ সাবধান, তা খুলনা, যদি খুলে ফেল তাহলে সোজা পথ থেকে সরে পড়বে ।” সীরাতে মুস্তাকীম হচ্ছে ইসলাম, কারীম এবং রাস্তার উপরের আহ্বানকারী হচ্ছে আল্লাহর ভয় যা প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহ তা'আলার পক্ষ থেকে উপদেষ্টা রূপে অবস্থান করে থাকে । (আহমাদ ৪/১৮২) এ হাদীসটি মুসনাদ ইব্ন আবী হাতিম, তাফসীর ইবৃন জারীর, জামে" তিরমিযী এবং সুনান নাসাঈতেও রয়েছে এবং এর ইসনাদ হাসান সহীহ । আল্লাহই এ ব্যাপারে সবচেয়ে ভাল জানেন। মুজাহিদ (রেহঃ) বলেন যে, এর ভাবার্থ হচ্ছে “হক বা সত্য'। তার এ কথাটিই সবচেয়ে ব্যাপক এবং এসব কথার মধ্যে পারস্পরিক কোন বিরোধ নেই। মু'মিনরাই হিদায়াতের আবেদন জানায় যদি প্রশ্ন করা হয় যে, মুমিনের তো পূর্বেই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত লাভ হয়ে গেছে, সুতরাং সালাতে বা বাইরে হিদায়াত চাওয়ার আর প্রয়োজন কি? তাহলে সেই প্রশ্নের উত্তর এই যে, এতে উদ্দেশ্য হচ্ছে হিদায়াতের উপর সদা প্রতিষ্ঠিত থাকার তাওফীক চাওয়া । কেননা বান্দা প্রতিটি মুহুর্তে ও সর্বাবস্থায় প্রতিনিয়তই আল্লাহ তা'আলার প্রতি আশাবাদী ও মুখাপেক্ষী ৷ সে নিজে স্বীয় জীবনের লাভ ক্ষতির মালিক নয়। বরং নিশিদিন সে আল্লাহরই প্রত্যাশী ও মুখাপেক্ষী । এ জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছেন যে, সে
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।