সূরা বাকারাহ্ ২ পারা ২ FE F Usk (খ) আবু হুরাইরা (রাযিআল্লাহু আনহু) হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হল এ ব্যক্তির ন্যায় যে, অত্যন্ত সুন্দর করে একটি বিল্ডিং বানাল; কিন্তু বিন্ডিং-এর এক কর্ণারে একটি ইটের স্থান ফাকা রাখল, অতঃপর লোকেরা এই বিন্ডিং দেখতে এসে আশ্চার্যান্বিত হয়ে বলল কি আশ্চর্য ব্যাপার যদি এই ইটের স্থানটিও পূরণ করে দেয়া হত! (কতই না সুন্দর হতো) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ আমি এ ইট এবং আমি সর্বশেষ নবী । (বুখারী, হাদীস নং ৩৫৩৫) (গ) আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিআল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি যেন (আজও) নবী (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখতে পাচ্ছি। তিনি (অতীত যুগের) নবীগণের মধ্য থেকে এক নবীর কথা বর্ণনা করতে গিয়ে বললেন যে, তার স্বজাতি তাঁকে মেরে রক্তাক্ত করে ফেলল । আর তিনি তীর চেহারা থেকে রক্তাক্ত অবস্থায় বললেন হে আল্লাহ্! তুমি আমার এ জাতিকে ক্ষমা করে দাও, কেননা তারা জানে না । (বুখারী, হাদীস নং ৩৪৭৭) (ঘ) উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ্ বলেন যে, আয়েশা (রাযিআল্লাহ্ আনহা) এবং ইবনে আব্বাস (রাযিআল্পাহু আনহুমা) আমাকে তারা দু'জনেই বলেছেন যে, যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মৃত্যুর সময় ঘনিয়ে আসল, তখন তিনি তার মুখের ওপর চাদর দিয়ে ঢেকে রাখতেন । আর যখন গরম অনুভব হত তখন তা মুখ থেকে সরিয়ে ফেলতেন। এরূপ অবস্থায় তিনি বললেনঃ ইয়াহুদী এবং নাসারাদের উপর আল্লাহ্র লা’নত, তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি ইয়াহুদী ও নাসারাদের কাজ-কর্মের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করছিলেন ৷ (বুখারী, হাদীস নং ৩৪৫৩-৫৪) (ঙ) ফুরাত আল-ফাজ্জাজ থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবু হাযেম থেকে শুনেছি, তিনি বলেনঃ আমি পাচ বছর আবু হুরাইরা (রাযিআল্লাহু আনহু)-এর মজলিসে বসেছিলাম । আমি তাকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে হাদীস বর্ণনা করতে শুনেছিঃ তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন যে, বনী ইসরাইলের নবীগণ তাদের ওপর শাসন পরিচালনা করতেন । যখনই একজন নবী: ইন্তেকাল করতেন তখন সেখানে তার পরে আরেক জন নবী প্রেরিত হতেন । আর নিশ্চয় আমার পরে আর কোন নবী নেই৷ আমার পরে খলীফা হবে (প্রতিনিধি) সাহাবাগণ বললেনঃ সে সময় আমাদেরকে কি করার জন্য আপনি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেনঃ যিনি প্রথম খলিফা হবেন তোমরা তার বাইয়াতকে পূর্ণ করবে এবং তার ন্যায্য অধিকার পালন করতে দিবে । তার নির্দেশ মেনে চলবে । কারণ আল্লাহ্ তাদেরকে যাদের ওপর শাসক বানিয়েছেন, সে শাসন সম্পর্কে নিশ্চয়ই তিনি (কিয়ামতের দিন) তাদেরকে জিজ্ঞেস করবেন । (বুখারী, হাদীস নং ৩৪৫৫) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।