ব্যক্তি বিবাহ করেছে; কিন্তু বাসর রাত্রি যাপন করেনি অথচ সে বাসররাত্রি যাপনের প্রত্যাশী, সে যেন আমার (এ যুদ্ধে) গমন না করে। যে ব্যক্তি গৃহ নির্মাণ করেছে কিন্তু এখনো ছাদ উত্তোলন করেনি অথবা যে ব্যক্তি গর্ভিণী বকরী কিংবা উট ক্রয় করে বাচ্চা পাবার জন্য অপেক্ষায় আছে; কিন্তু এখনো বাচ্চা লাভ করেনি এসব ব্যক্তিও যেন আমার সাথে না যায়। অতঃপর তিনি জিহাদের জন্য বের হলেন এবং এক জনপদের করে বললেন, তুমি আল্লাহ্র নির্দেশমত কাজ করছো আমিও আল্লাহ্র নির্দেশমত কাজ করছি। (অতঃপর তিনি আল্লাহ্র কাছে ফরিয়াদ করলেন,) হে আল্লাহ্! তুমি তাকে আমাদের জন্য থামিয়ে দাও । তাই বিজয় লাভ করা পর্যন্ত তা থামিয়ে দেয়া হল। তিনি গণীমত কুড়িয়ে স্তুপ করলেন, এগুলো জ্বালিয়ে দেয়ার জন্য আগুন আগমন করলো; কিন্তু জ্বালিয়ে দিল না। তিনি বললেন, তোমাদের মধ্যে গণীমত আত্মসাতকারী আছে। কাজেই প্রত্যেক গোত্রের একজন করে লোককে আমার হাতে হাত দিয়ে বাইয়াত করতে হবে। বাইয়াত করার সময় একজন লোকের হাত তীর হাতের সাথে আটকে গেল তিনি বললেন, তোমাদের গোত্রের মধ্যে আত্মসাতকারী আছে। সুতরাং গোটা গোত্রের লোককেই আমার হাতে বাইয়াত করতে হবে। এভাবে (বাইয়াত করার সময়) দু’ অথবা তিন ব্যক্তির হাত তীর হাতের সাথে আটকে গেল । তিনি বললেন, আৰ্বসাতকৃত মাল তোমাদের কাছেই আছে। এরপর তারা গরুর মাথার ন্যায় একখন্ড স্বর্ণ এনে স্তুপের মধ্যে রাখলে আগুন এসে তা জ্বালিয়ে দিল । একথা বলার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, পরে আল্লাহ্ আমাদের জন্য গণীমতের অর্থকে হালাল করে দিয়েছেন। তিনি আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখেই আমাদের জন্য গণীমতের মাল হালাল করেছেন । (বুখারী, হাদীস নং ৩১২৪) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।