কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com: Email:azharmea@icloud.com — Quran Arabic+Bangla Translation (www eelm weebly com)
/ ১১৩১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ‘আরাফ ৭ পারা ৮ [ 303 | AE) a) Alslss ফেলবে, কিয়ামতের দিন আল্লাহ্‌ৃও তাকে বিপদে পতিত করবেন। তীরা বললেন, আমাদেরকে (আরও) উপদেশ প্রদান করুন । অতঃপর তিনি বললেন, (কবরে ) সর্বপ্রথম মানুষের পেট গলে ও পচে যাবে। অতএব যে ব্যক্তি পাক-পবিত্র বস্তই আহার করতে সক্ষম সে যেন তাই আহার করে। আর যে ব্যক্তি কামনা করে যে, তার ও বেহেশতের মাঝে তার দ্বারা অন্যায়ভাবে প্রবাহিত অঞ্জলী পরিমাণ রক্তও যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে যেন তাই করে বা তদনুরূপ কাজ করে । (বুখারী, হাদীস নং ৭১৫২) (গ) আনাস ইবনে মালেক (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণিত । তিনি বলেনঃ একদা আমি ও রাসূল (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদ থেকে বের হচ্ছিলাম। তখন এক ব্যক্তি মসজিদের আঙ্গিনার নিকটে আমাদের সাথে সাক্ষাত করলো ও বললো, হে আল্লাহ্‌র রাসূল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ? লোকটি তখন যেন একটু অপ্রস্তুত হয়ে গেল এবং পরে বলল, হে আল্লাহ্র নবী! (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি তজ্জন্য বেশি পরিমাণ রোযা, নামায ও সাদকা করতে পারিনি। তবে আমি আল্লাহ্‌কে ও তীর রাসূল (সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে অত্যধিক মুহব্বত করি। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যাকে তুমি ভালবাস (কিয়ামতের দিন) তুমি তারই সঙ্গী বা সাথী হবে। (বুখারী, হাদীস নং ৭১৫৩) (ঘ) আবূ যার (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট গেলাম । তিনি বললেনঃ এঁ সত্তার কসম যীর হাতে আমার প্রাণ, অথৰা (বলেছেন) এ সপ্তার কসম যিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই, অথবা অনুরূপ কোন হলফ করে (তিনি বললেন) যারই উট কিংবা গরু অথবা বকরী রয়েছে- যদি সে তার হক (যাকাত) আদায় না করে, তবে কিয়ামতের দিন এ জানোয়ারগুলোকে পূর্বের চাইতেও অধিক বড় ও মোটাতাজা অবস্থায় এঁ ব্যক্তির নিকট উপস্থিত করা হবে এবং এঁ জানোয়ার স্বীয় খুর দ্বারা উক্ত ব্যক্তিকে দলন করতে থাকবে এবং শিং দ্বারা তাকে গুঁতোতে থাকবে। যখন শেষ জানোয়ারটি তাকে অতিক্রম করে যাবে তখন প্রথমটি আবার তার কাছে ফিরে আসবে (এবং পালাক্রমে তাকে দলন করতে শুরু করবে) ৷ এমনিভাবে চুড়ান্ত ফয়সালার দিন পর্যন্ত চলতে থাকবে। (বুখারী, হাদীস নং ১৪৬০) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।