সূরা ফাতিহা ১ পারা ১ ysl 5 i p MASEL AAT বব ৬. আমাদেরকে সরল সঠিক পথ OLE BLDC] প্রদর্শন করুন । ৭. তাদের পথ, যাদের প্রতি আপনি 6 ১১০% Gy Hire অনুগ্রহ করেছেন; তাদের নয় যাদের BEE নল 3 গৰপ 22 2 প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে: SE ST lett | এবং তাদেরও'নয় যারা পথভ্রষ্ট ২-৩-৪ ১। আ'দি বিন হাতেম (রাযিআল্লাহু আনহু) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ (৮ 5-2) দ্বারা ইয়াহুদী সম্প্রদায়কে বুঝানো হয়েছে। (যারা সত্যকে জেনে শুনেও তা থেকে দূরে সরে গেছে এবং ইচ্ছেকৃতভাবে আমল পরিত্যাগ করেছে।) আর ( ১.৮ ) দ্বারা নাসারা বা খ্রিস্টানগণকে বুঝানো হয়েছে। (যাদের সঠিক পথ সম্পর্কে কোন ধারণা ও জ্ঞান নেই ।) (তিরমিযী) ২-৩-৪ । আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিআল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- এর প্রতি ওহী অবতীর্ণ হবার পূর্বে বালদাহ নামক স্থানের নিম্নভাগে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে সাক্ষাত হয়। তারপর (কুরাইশদের পক্ষ থেকে) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে দস্তরখান বিছানো হলো। তিনি তা থেকে খেতে অস্বীকার করলেন (এবং যায়েদের সামনে ঠেলে দিলেন; কিন্তু তিনিও তা খেতে অস্বীকার করলেন ।) অতঃপর যায়েদ (কুরাইশদের লক্ষ্য করে) বললেন, তোমাদের মূর্তির নামে তোমরা যা যবেহ কর তা আমি কিছুতেই খেতে পারি না। আমি তো কেবলমাত্র তাই খেয়ে থাকি যাতে যবেহ করার সময় আল্লাহ্র নাম উচ্চারণ করা হয়। যায়েদ ইবনে আমর কুরাইশদের যবেহর নিন্দা করতেন এবং তাদের উক্ত আচরণের প্রতিবাদ ও তার ক্ৰুটির প্রতি ইঙ্গিত করে বলতেন, বকরীকে সৃষ্টি করলেন আল্লাহ্ এবং তিনিই তাঁর আকাশ থেকে পানি বর্ষণ করেন, তিনিই তার জন্য মাটি থেকে ঘাস ও লতা-পাতা উৎপন্ন করেন। এতো কিছুর পরও তোমরা তাকে গাইরুল্লাহর নামে যবেহ কর । (বুখারী, হাদীস নং ৩৮২৬) ইবনে উমর থেকে (অপর এক সনদে) বর্ণিত যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল সত্য দ্বীন সম্পর্কে জানা ও তার অনুসরণ করার জন্য শাম (সিরিয়া) দেশে গিয়ে এক ইয়াহুদী আলেমের সাথে সাক্ষাত করেন এবং তাকে তাদের দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, আমি হয়তোবা আপনাদের দ্বীন গ্রহণ করতে পারি। সুতরাং আমাকে (আপনাদের দ্বীন সম্পর্কে) কিছু বলুন । ইয়াহুদী আলেম বললেন, আপনি আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না যে পর্যন্ত আল্লাহ্র আযাব থেকে আপনার অংশ আপনি গ্রহণ না করেন । যায়েদ বললেন আমি তো আল্লাহ্র আযাব থেকে (বাচার জন্যই) ভয়ে পালিয়ে এসেছি । আল্লাহ্ পাকের আযাব বিন্দুমাত্রও সহ্য করার ক্ষমতা আমার নেই এবং তা বরদাস্ত করার সাধ্যও রাখিনা । তাহলে অন্য কোন ধর্ম সম্পর্কে (মেহেরবানী) করে আমাকে পথ দেখাতে পারবেন কি? ইয়াহ্দী আলেম বললেনঃ দ্বীনে হানীফ ছাড়া অন্য কোন সত্য দ্বীন আমার জানা নেই । যায়েদ বললেনঃ দ্বীনে হানীফ কি? তিনি বললেন তাহল ইব্রাহীম (আলাইহিস্সালাম)-এর আনীত দ্বীন। তিনি (ইবরাহীম (আলাইহিস্সালাম) ইয়াহ্দী কিংবা খ্রিস্টান (কোন দলেরই ) ছিলেন না। তিনি একমাত্র আল্লাহ্ ব্যতীত অন্য কিছুর ইবাদত করতেন.না। অতঃপর যায়েদ সেখান থেকে বের হয়ে এক খ্রিস্টান আলেমের সঙ্গে সাক্ষাত করলেন এবং তাকেও পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন। উক্ত আলেম বললেন যে পর্যন্ত আপনি আল্লাহ্র লা’*নতের অংশ গ্রহণ না করবেন সে পর্যন্ত আমাদের ধর্মের অনুসারী হতে পারবেন না । যায়েদ বললেন আল্লাহ্র লা’'নত থেকে (মুক্তি পাওয়ার জন্যই) আমি পালিয়ে বেড়াচিছি। আল্লাহ্র লা’নত কিংবা তীর গযবের বিন্দুমাত্রও আমি বরদাশত করতে পারব না, না আমার তা বরদাশত করার কোন সাধ্য আছে। অতঃপর উক্ত আলেমকেও বললেনঃ তা’হলে আপনি কি আমাকে অন্য কোন দ্বীন (ধর্ম)-এর কথা বলে দিতে পারবেন? উত্তরে উক্ত আলেম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।