সূরা বাকারাহ ২ পারা৩ [ 86 | ৯৯% r nll কেউ কোন স্বপ্ন দেখে থাকলে, সে তীর নিকট বলত যা আল্লাহ্ চাইতেন । একদিন সকালে তিনি বললেন, রাতে (স্বপ্নে) আমার নিকট দু'জন আগস্তক (ফেরেশৃতা) আসল । আমাকে তারা উঠাল। তারপর আমাকে বলল চলুন! আমি তাদের দু'জনের সাথে চললাম । আমরা শায়িত এক লোকের নিকট এসে পৌছলাম । অপর একজন তার নিকট পাথর হাতে দীড়ান। সে তার মাথা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। এতে তার মাথা ফেটে যাচ্ছে । আর পাথর অনেক নিচে গিয়ে পতিত হচ্ছে। সে আবার পাথরের পেছনে পেছনে যায় । পাথরটি নিয়ে ফিরে আসতে না আসতেই তার মাথা পূর্বের ন্যায় ভাল হয়ে যায়। ফিরে এসে সে প্রথমে যেরূপ করেছিল আবার অনুরূপ আচরণ করে। আমি ফেরেশ্তাদ্বয়কে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ্! বল এরা কারা? তারা বলল, সামনে চলুন । আমরা সামনে অগ্রসর হয়ে এক লোককে দেখতে পেলাম ৷ সে চিত হয়ে শুয়ে ছিল । আরেকজন তার নিকট লোহার সীড়াশী হাতে দাড়ান ছিল। সে ওটা দ্বারা একের পর এক তার মুখমন্ডলের একাংশ চিরে (গলার) পেছন পর্যন্ত নিয়ে যেত। অনুরূপ তার নাকের ছিদ্র থেকে চোখ চিরে পেছন পর্যন্ত নিয়ে যেত । আওফ বলেন, আবূ রাজা বেশির ভাগ এরূপ বলতেন, সে একদিকে কেটে অপরদিকে কাটত । অপরদিকে কাটা শেষ হতে না হতেই প্রথম দিকটি পূর্বের ন্যায় ভাল হয়ে যেত, এভাবে বার বার এরূপই করত যেরূপ প্রথম করছিল। আমি বললাম, সুবহানাল্লাহ্! বল এরা দু'জন কে? তারা উভয়ে বলল, সামনে চলুন । সামনে আমরা একটি চুলারমত এক গর্তের নিকট গিয়ে পৌছলাম ৷ তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমার মনে হয়, তিনি বলেছিলেন, আমি সেখানে শোরগোলের শব্দ শুনতে পেলাম । আমরা তাতে উঁকি মেরে বেশ কিছু উলঙ্গ নারী-পুরুষ তার মাঝে দেখতে পেলাম । যাদের নিচে থেকে আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছিল। আগুনের আওতায় আসলেই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠত । আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, সামনে চলুন । সামনে অগথসর হয়ে আমরা একটি স্রোতশ্বিনীর (নদীর) নিকট পৌছলাম । আমার যদ্দূর মনে পড়ে, তিনি বলছিলেন, সেটি ছিল লাল রক্তের ন্যায় । নহরে একজনকে সীতরাতে দেখলাম নহরের পাড়ে একজন লোক দাড়িয়ে ছিল। যার নিকট ছিল অসংখ্য পাথরের এক স্তূপ । সাতারকারী লোকটি সাতরানো শেষ করে যার নিকট পাথরের স্তূপ ছিল তার নিকট এসে মুখ খুলে দিত। আর সে তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত । তারপর সে সাতরাতে চলে যেত সাতরিয়ে ফিরে এসে বারবার অনুরূপ মুখ খুলে দিত। আর এঁ লোকটি তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত । আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, সামনে চলুন । আমরা সামনে অগ্রসর হয়ে একজন বিভৎস চেহারার লোক দেখতে পেলাম । যেরূপ তোমরা কোন বিভৎস চেহারার লোক দেখে থাক । তার নিকট ছিল আগুন । সে আগুন জ্রালাচ্ছিল ও তার চতুর্দিকে দৌড়াচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এ লোক কে? তারা বলল, সামনে চলুন । সামনে আমরা এক ঘন সন্নিবিষ্ট বাগানে উপনীত হলাম ৷ বাগানটি বসন্তের হরেক রকম ফুলে সুশোভিত ছিল। বাগানের মাঝে ছিল একজন লোক । যার আকৃতি এতখানি দীর্ঘকায় ছিল, আমরা তার মাথা দেখতে পাচ্ছিলাম না। তার চারপাশে এত বিপুলসংখ্যক বালক ছিল, যেরূপ আর কখনো আমি দেখিনি । আমি জিজ্ঞেস করলাম, এ লোক কে? আর এরাই বা কারা? তারা বলল, সামনে চলুন, সামনে চলুন । অবশেষে আমরা এক বিরাট বাগানে গিয়ে উপনীত হলাম । এরূপ বড় ও সুন্দর বাগান আমি আর কখানো দেখিনি। তারা আমাকে বলল, এর ওপর আরোহণ করুন । আমি তাতে আরোহণ করলে এক শহর আমাদের নজরে পড়ল । সেটি ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি । আমরা এঁ শহরের দরজায় পৌছলাম ৷ দরজা খুলতে বললে আমাদের জন্য দরজা খুলে দেয়া হল । ভেতরে প্রবেশ করে আমরা কিছু লোকের সাক্ষাত পেলাম ৷ যাদের শরীরের অর্ধেক খুবই সৌন্দর্যমন্ডিত ছিল। যেরূপ তোমরা খুব সুন্দর কাউকে দেখে থাক। আর অর্ধেক ছিল খুবই কঁদাকার । যেরূপ তোমরা খুব কদাকার কাউকে দেখে থাক । তারা উভয়ে এ লোকদের উদ্দেশ্যে বলল, যাও, তোমরা এ ঝর্ণায় নেমে পড় । দেখা গেল প্রস্থের দিকে লম্বা প্রবাহমান একটি ঝর্ণা রয়েছে। তার পানি ছিল সম্পূর্ণ সাদা । তারা গেল এবং তাতে নেমে পড়ল । তারপর তারা আমাদের নিকট ফিরে আসল । দেখা গেল তাদের কদাকৃতি দূর হয়ে গিয়েছে। এক্ষণে তারা খুব সুন্দর আকৃতি-বিশিষ্ট হয়ে গিয়েছে। ফেরেশ্তাদ্বয় আমাকে জানাল, এটাই ‘আদন’ নামক বেহেশৃত। এটাই আপনার বাসস্থান । আমি উপরের দিকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।