Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৮৫ (৪) অত্যাচারির অত্যাচারের প্রতিশোধ গ্রহণ হইতে ফিরিয়া থাকা । গোলাম বান্দীর প্রতি রাগ না করা ধৈর্যশীলতা ও সহিষ্কুতার গুণে গুণাৰিত হওয়া । হযরত আবু দারদা রাদিআল্লাহু আনহু-এর নসিহত জনৈক ব্যক্তি হযরত আবু দারদা রাদিআল্লাহু আনহু-এর কাছে আবেদন করিল, “আমাকে এমন কিছু নসিহত করুণ যাহা আমার জন্য লাভজনক হয়” তিনি বলিলেন, এমন কিছু কথা বলিতে চাই -যে ব্যক্তি এইগুলি মোতাবেক আমল করিবে সে উচ্চ মর্যাদা পাইবে। (১) সর্বদা হালাল ও পবিত্র রুজী খাও। (২) আল্লাহর কাছে এক এক দিনের রিযিক প্রার্থনা কর। (৩) নিজেকে সর্বদা মৃত মনে কর। (৪) নিজের ইয্যত সম্মানের বিষয়টি আল্লাহর কছে সোপর্দ কর। (৫) কোন গুনাহ হইয়া গেলে তৎক্ষনাৎ প্রার্থনা করিয়া তাওবা কর। যদিও গোনাহ ছোটই হউক না কেনঃ রে না থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোথাও যাইতেছিলেন। রাস্তার মধ্যে কয়েকজন লোক একটি ভারী পাথর উত্তোলন করিয়া নিজের শক্তির পরীক্ষা ও প্রতিদ্বন্দ্িতা করিতেছিল। ইহা দেখিয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম বলিলেন)-এই পাথর অপেক্ষাও অধিক ভারী একটি জিনিস রহিয়াছে। যাহা দ্বারা প্রকৃত পক্ষে শক্তির পরীক্ষা হয়। লোকজন জিজ্ঞাসা করিল; ইহা কি? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন- যেমন দুই ব্যক্তির মধ্যে কোন কিছু লইয়া শত্রুতা ও দুশমনী পয়দা হইল । আর শয়তান উভয়ের উপর প্রভাব বিস্তার করিল এমতাবস্থায় এক ব্যক্তি (পার্থিব অপমান ও অপদস্থৃতার পরওয়া না করিয়া শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে) তাহার প্রতিদ্বন্দির কাছে গিয়া সন্ধি করিয়া ঝগড়া মিটাইয়া লইল (যদি তাহার ক্ষমা প্রার্থনা করিতে হয় তাহাও করিয়া লইল)। অথবা কোন ব্যক্তি, কোন কারণে খুব ক্রোধাৰ্বিত হইল । ক্রোধ মোতাবেক তাহার কাজ করিবার শক্তি থাকা সতেও সে আল্লাহর সম্তৃষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করিল (ইহাই শক্তি পরীক্ষার প্রকৃত স্থান)। অত্যাচারীর জন্য বদদোয়া করিও না* রাসূলুল্লাহ (সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেনঃ যে ব্যক্তি অত্যাচারীর জন্য বদদোয়া করিল সে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বেজার করিল আর শয়তানকে খুশী করিল । আর যে অত্যাচারীকে মাফ করিয়া দিল- সে মুহাম্মদ (সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম)-কে খুশী করিল আর অভিশপ্ত শয়তানকে বিষন্ন করিল । ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।