Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৮২ তাম্বীহুল গাফেলীন হযরত মুসা (আঃ) আর শয়তান একদা হযরত মুসা (আঃ) -এর কাছে শয়তান আগমন করিয়া বলিল- আপনি আল্লাহর মনোনীত রাসূল । আপনি আল্লাহর সাথে কথা বলার মর্যাদা লাভ করিয়াছেন । আমি তাওবা করিবার ইচ্ছা করিতেছি । আপনি আল্লাহ পাকের দরবারে আমার তাওবা কবুল করার জন্য সুপারিশ করুন| 15 বাতাবি ইরা তীনা রর ভোনাউরি ইলা তাইনা লিামাদ পাড়া ভি হরেন জারীর বলিলেনঃ হে মুসা! শয়তান মিথ্যা বলিয়াছে সে আপনার সাথে প্রতারণা করিতে চাহিতেছে। যদি তাহাকে পরীক্ষা করিতে ইচ্ছা করেন তাহা হইলে তাহাকে বলিয়া দিন সে যেন আদমের কবরে সিজদা করে । আমি তাহার তাওবা কবুল করিব। ইহাতে মুসা (আঃ) খুব খুশী হইলেন । এই জন্য যে ইহা একটি সাধারণ শর্ত। ইহা তো শয়তান কবুল করিবেই। তাই তিনি শয়তানকে আল্লাহ পাকের পয়গাম শুনাইয়া দিলেন। ইহা শুনিয়া শয়তান অগ্নিশর্মা হইয়া গেল । আর বলিল, জীবিত থাকিতে যাহাকে সিজদা করিলাম না আর এখন মৃত্যুর পর তাহাকে সিজদা করিব? তবে মুসা (আঃ)! আপনি আমার পক্ষে সুপারিশ করিয়া আমার প্রতি এহসান করিয়াছেন। ইহার শুকরিয়া আদায় করিতে গিয়া আপনাকে তিনটি কথা অবগত করাইব। তাহা' হইল তিন অবস্থায় আমার থেকে সতর্ক.থাকিবেন। (১) মানুষ যখন ক্রোধাব্িত হয় তখন আমি তাহার অন্তরে অবস্থান করি আর রক্তের ন্যায় তাহার শিরা উপশিরায় দৌড়াইতে থাকি। (২) জিহাদের ময়দানে মুজাহিদের অন্তরে স্ত্রী পৃত্রের ও সম্পদের আকর্ষণ বাড়াইতে থাকি । যাহাতে সে তাহাদের মহব্বতের কারণে জিহাদের ময়দান থেকে পলায়ন করে। ব্যাখ্যাঃ দ্বীন শিক্ষার্থী এবং দ্বীনের প্রচারক যখন ঘর হইতে বাহির হয় এই সময় শয়তান এই ধরনের কুমন্ত্রণা তাহাদের অন্তরে ঢালিয়া তাহাদিগকে হতোদ্যম করিতে-.চেষ্টা করে । আর যথা সম্ভব এই কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করে। এমতাবস্থায় খুব মজবুত নিয়ত ও সাহস লইয়া শয়তানের মোকাবিলা করা উচিত । (গ্রন্থকার) (৩) যখন কোন পুরুষ গায়রে মাহরম নারীর সাথে কোথাও নির্জনে অবস্থান করে । তখন আমি তাহাদের প্রত্যেকের পক্ষ হইতে ওকীল হইয়া একের অন্তর অপরের প্রতি ঝুঁকাইবার চেষ্টা চালাইয়া যাই । যতক্ষণ পর্যন্ত তাহারা অসৎকার্যে জড়িত না হইয়া পড়ে ততক্ষণ পর্যন্ত আমার এই প্রচেষ্টা চলিতে থাকে । হযরত লোকমানের নসীহত হযরত লোকমান স্বীয় পুত্রকে বলিলেন- বৎস! তিনজন মানুষকে তিন সময় চেনা যায়। (১) ক্রোধের সময় বুঝা যায় কে ধৈর্যশীল আর কে ধৈর্যশীল নয়। (২) লড়াইয়ের সময় বুঝা যায়- কে বাহাদুর আর কে বাহাদুর নয়। (৩) অভাব অনটনের সময় বুঝা যায়- কে বন্ধু, আর কে বন্ধু নয়। ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।