তাস্বীহুল গাফেলীন হযরত আলী রাদিআল্লাহু আনহু-এর বিনয় হযরত আলী রাদিআল্লাহু আনহু বাজার হইতে দুইটি জামা খরিদ করিয়া ক্রীতদাসকে বলিলেন, এই দুইটির মধ্যে তোমার যাহা পছন্দ হয়- তুমি তাহা লইয়া যাও । ক্রীতদাস তন্মধ্যে ভালটি পছন্দ করিল । হযরত আলী রাদিআল্লাহু আনহু ক্রীতদাসকে তাহাই দিয়া দিলেন । আর অবশিষ্টটি নিজে গ্রহণ করিলেন। তাহার ভাগের জামার আস্তিন লম্বা ছিল। তিনি একটি কেঁচি'আনাইয়া আস্তিনের অতিরিক্ত অংশ কাটিয়া জামা পরিধান করিয়া খোত্বা দেওয়ার জন্য গেলেন। ফায়দাঃ ইহা হইল আমাদের পূর্ব পুরুষদের আমল । যাহাদের উপর দ্বীনের ভিত্তি ছিল। লৌকিকতা তাহাদের ধারে কাছেও ছিলনা । আর আজ আমাদের মধ্যে লৌকিকতা ব্যতীত আর আছে কি? সদকার দ্বারা সম্পদ বাড়ে আর ক্ষমা করার দ্বারা মর্যাদা বাড়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেনঃ সদকা করার দ্বারা সম্পদ কমে না (বরং বৃদ্ধি পায়) আর মানুষের অপরাধ ক্ষমা করার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। তিনি আরও বলিয়াছেনঃ যে কোন ব্যক্তির মৃত্যুর সময় তাহার মধ্যে যদি তিনটি বিষয় না পাওয়া যায়- সে জান্নাতে যাইবে । (১) অহংকার, (২) খেয়ানত, (৩) কর্জ বা খণ। ক্রোধ "আবু উমামা বাহেলী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সান্নান্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন বিষয়ে ক্রোধাম্িত হইয়া- ক্রোধ মোতাবেক কাজ করিবার. শক্তি থাকা সত ক্রোধ নিয়ন্ত্রণ করিয়া ফেলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাহার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হইবেন। ইঞ্জিল কিতাবে রহিয়াছে হে বনী আদম! রাগ উঠার সময় আমাকে স্মরণ কর তাহা হইলে আমিও রাগের সময় তোমাকে স্মরণ করিব । আমার সাহায্যের প্রতি সন্তুষ্ট হও; কেননা তোমার জন্য আমার সাহাব্য তোমার সাহায্য অপেক্ষা উত্তম। নিজের জন্য অপরকে শাস্তি-দেওয়া দুরস্ত নহে ওমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি এক মদ্যপায়ীকে শাস্তি দেওয়ার জন্য থ্রেপ্তার করিলেন। আর মদ্যপায়ী তাহাকে গালি দেওয়া শুরু করিল। তৎক্ষনাৎ তিনি তাহাকে ছাড়িয়া দিলেন। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল, সে গালি দেওয়ার পরও আপনি তাহাঁকে ছাড়িয়া দিলেনঃ তিনি বলিলেন, সে গালি দেওয়ার পর আমার মধ্যে ক্রোধের সঞ্চার হইল । যদি আমি এই অবস্থায় তাহাকে শাস্তি দিতাম তাহা হইলে এই শাস্তি আমার নিজের জন্য হইত'। আমার নিজের জন্য কোন মুসলমানকে শাস্তি প্রদান করা আমি পছন্দ করি না। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।