Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৭৫ দোযখে প্রবেশকারী তিন ব্যক্তির নাম আমার সমীপে উপস্থাপন করা হইয়াছে, তাহাদের মধ্যে বেহেশৃতে প্রবেশকারীগণ হইলেন- (১) শহীদ- আল্লাহ্‌র সত্তৃষ্টির লক্ষ্যে এখলাসের সহিত জীবন কুরবানকারী। (২) ক্রীতদাস- 57555 85 সতেও আল্লাহর আনুগত্য হইতে থাকে নাই। বরং স্বীয় কৃত্রিম প্রভুর আনুগত্যের সাথে সাথে প্রকৃত প্রভুরও আনুগত্য এবং ইবাদতে লিপ্ত আছে। (৩) অধিক সন্তানের দুর্বল ও দরিদ্র পিতা দৈহিক ও সম্পদের দিক থেকে দুর্বল, অধিকন্তু সন্তান-সন্ততি অধিক হওয়া সত্ও ধৈর্যশীল এবং কৃতজ্ঞ। আর সর্বপ্রথম দোযখে প্রবেশকারীরা হইল- 0) অধিন্ত প্রজাদের উপর অবৈধ ক্ষমতা প্রয়োগকারী শাসক। সর্বদা অত্যাচার- শোষনের বাজার গরম করিয়া রাখে । (২) যাকাত প্রদান হইতে বিরত সম্পদশালী- যে ব্যক্তি যাকাত প্রদান করে না তাহার থেকে অন্য কোন দান খয়রাতের আশা করা বৃথা ।. (৩) অহংকারী দরিদ্র- দরিদ্র এবং নিঃস্ব সতেও অহংকার করা চরম নিচুতা ও অভদ্রতার আলামত । আল্লাহ তায়ালা তিন শ্রেণীর মানুষের প্রতি ঘৃণা রাখেন (১) আল্লাহ তায়ালা ফাসেকের প্রতি ঘৃণা রাখেন এবং বৃদ্ধ ফাসেকের প্রতি চরম ঘৃণা রাখেন ।, (২) আল্লাহ্‌ তায়ালা সাধারণ কৃপণের প্রতি ঘৃণা এবং সম্পদশালী কৃপণের প্রতি তদপেক্ষা অধিক শক্ত ঘৃণা রাখেন। (৩) আল্লাহ তায়ালা অহংকারীকে তো অপছন্দ করেনই, কিন্তু দরিদ্র অহংকারীকে আরও অধিক অপছন্দ করেন। তিন শ্রেণীর বান্দা আল্লাহর দরবারে অতি প্রিয় (১) আল্লাহ তায়ালা খোদা ভীরুকে ভালবাসেন আর যুবক খোদাভীরুকে আরও বেশী ভালবাসেন। (২) আল্লাহ তায়ালা দানশীল ব্যক্তিকে পছন্দ করেন, আর দরিদ্র দানশীলকে তদপেক্ষা অধিক পছন্দ করেন। (৩) কোমল চরিত্র বিশিষ্ট ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা আর সম্পদশালী কোমল , চরিত্র বিশিষ্ট ব্যক্তি তো আরো অধিক প্রিয় । রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণও অহংকার থাকিবে সে জান্নাতে প্রবেশ করিতে পারিবেনা । জনৈক ব্যক্তি বলিল- আমার পোষাক- পরিচ্ছদ, জুতা ইত্যাদি উত্তম এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার কাছে পছন্দনীয়। তবে কি ইহাও অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- না, আল্লাহ তো অতুলনীয় সৌন্দর্যের অধিকারী ফখ৮্.911001179.001

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।