Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৭৩ (৩) সংকীর্ণ মনা ব্যক্তির কোন বন্ধু হয় না। (৪) মিথ্যাবাদীর মাঝে মানবতা থাকেনা ৷, (৫) আত্মসাৎকারী নির্ভরযোগ্য ব্যক্তি নহে। (৬) অসতচরিত্র ব্যক্তির মধ্যে ভালবাসা থাকেনা ।' কাহারও প্রতি হিংসা করা উচিত নহে মুহম্মদ.বিন শিরীন রহমতুল্লাহি আলাইহি বলেন--আমি জীবনে কখনও হিংসা করি নাই। কেননা প্রত্যেক ব্যক্তির দুইটি দিক রহিয়াছে । (১) যদি সে নেককার এবং বেহেশতী হয় তাহা হইলে কি করিয়া তাহার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা যায়ঃ, (২) আর যদি জাহান্নামী হয় তাহা হইলে জাহান্নামীর প্রতি হিংসা করার কি অর্থ হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপদেশ আনাস বিন মালেক রাদিআল্লাহু আনহু বলেন- আমি আট বৎসর বয়স হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু" আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে ছিলাম । সর্ব প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিম্নোক্ত উপদেশ দান করেন। হে আনাস! উত্তমরূপে ওযু কর, তাহা. হইলে অযুতে' বরকত হইবে । আর দেহরক্ষী ফিরিশতা তোমাকে ভালবাসিতে থাকিবে । ফরজ গোসল উত্তমরূপে করিবে কেননা প্রত্যেক লোমের নিচে নাপাক থাকে । অধিকন্তু উহা দ্বারা গোনাহ মাফ হইয়া যায় । চাশতের নামায অবশ্যই পড়িবে কেননা ইহা তাওবা কারীদের নামায । দিবা-রাত্র অবশ্যই নামায পড়িবে । তাহা হইলে ফিরিশতা তোমাদের জন্য দোয়া করিবে । নামাজের সমস্ত রুকনগুলি যথাযথভাবে পালন করিবে । এই ধরনের নামায আল্লাহর পছন্দনীয় এবং আল্লাহ তায়ালা এইরূপ নামাযই কবুল করেন। যথা সম্ভব সর্বদা ওযুর সহিত থাকার অভ্যাস কর ইহার ফলে মৃত্যুর সময় কলেমা শাহাদাত ভুলিবেনা ৷. ঘরে প্রবেশ করিবার সময় যাহারা ঘরে আছে তাহাদের প্রতি ছালাম দাও। ইহাতে বরকত হয় । পথিমধ্যে কোন মুসলমানকে দেখা মাত্র সালাম দিবে ইহাতে ঈমানের স্বাদ বৃদ্ধি পায়। আর পথচলাকালীন যে গোনাহ হয় উহা ক্ষমা করিয়া. দেওয়া হয়। এক মুহূর্তের জন্যও অন্য মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করিবে না । ইহা আমার তরীকা । যে-ব্যক্তি আমার তরীকা গ্রহণ করিল সে আমাকে ভালবাসিল। আর সে ব্যক্তি আমার সহিত বেহেশতে থাকিবে । হে আনাস! যদি তুমি আমার উপদেশ ও অসিয়তের সঠিক হেফাজত কর এবং তদনুযায়ী আমল কর, তাহা হইলে তোমার কাছে মৃত্যু প্রিয় হইয়া যাইবে । আর এইরূপ মৃত্যুতে তোমার জন্য প্রশান্তি রহিয়াছে। হিংসুক আল্লাহ পাকের সাথে প্রতিছন্দ্িতা করে করে। ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।