৭২ তাশ্বীহুল গাফেলীন, কার্যাপেক্ষা অধিকতর ধ্বংসাত্মক । কেননা যাহার প্রতি হিংসা করা হয় হিংসার প্রভাব তাহার উপর আপতিত হওয়ার পূর্বেই হিংসুক পাচ প্রকার শাস্তিতে পতিত হয়। (১) অবিরাম চিন্তা । (২) এমন বিপদ যাহার বিনিময়ে কোন সওয়াব লাভ হয় না। (৩) সর্বদিক হইতে কেবল বদনাম আর বদনাম, কোথাও কোন প্রশংসা নাই। (8) আল্লাহর অসন্তুষ্ট । (৫) তাহার জন্য তাওফীকের দরজা বন্ধ হইয়া যায়। হিংসুক আল্লাহর নিয়ামতের শব্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন- কিছু সংখ্যক মানুষ আল্লাহর নিয়ামতের শত্রু হয়। কেহ জিজ্ঞাসা করিল, তাহারা কে? রাসূলুল্লাহ রা যানি এরর সুখী লোকদের প্রতিহিংসা পোষণকারা । হিংসার রোগে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশী আক্রান্ত মালেক বিন দীনার রহমতুল্লাহি আলাইহি বলেন- আমি সমগ্র জগত সম্বন্ধে ওলামায়ে কেরামের সাক্ষ্য গ্রহণ করিতে পারি, কিন্তু ওলামাগণের সাক্ষ্য:অপর ওলামার প্রতিকূলে গ্রহণযোগ্য নহে। কেননা আমি সর্বাধিক হিল ওলামাগণের মাঝে পাইয়াছি। হিসাব নিকাশের পূর্বেই যে সকল আমল বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ছয় প্রকার মানুষকে ছয়টি কারণে হিসাব নিকাশের পূর্বেই জাহান্নামে প্রবিস্ট করা হইবে । (১) আমীর ও বাদশাগণকে তাহাদের অত্যাচার এবং সীমা লংঘনতার কারণে । (২) আরবগণকে বংশগত অহংকারের কারণে । (৩) রংশ প্রধান ও ক্ষমতাধর লোকদেরকে তাহাদের অহংকার ওদ্ধত্যের কারণে । (৪) ব্যবসায়ীগণকে তাহাদের অসততা ও খিয়ানতের কারণে । (৫) গ্রাম্য লোকদেরকে. তাহাদের মূর্খতার কারণে । . (৬) ওলামায়ে কেরামকে তাহাদের হিংসার কারণে । টীকাঃ এইখানে ওলামার দ্বারা উদ্দেশ্য হইল লোভী ওলামাগণ । দুনিয়ার লোভেই পরস্পরের হিংসার সৃষ্টি হয়। যদি আলেমগণ দুনিয়ার প্রতি আসক্তি পরিহার করিয়া আখেরাত মুখী হইয়া যায় তাহা হইলে তাহাদের মধ্যে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হওয়ার কোন কারণ থাকিতে পারে না। একটি উক্তি আহনাফ বিন কায়স রহমতুল্লাহি আলাইহি বলেন- (১) হিংসুক কখনও প্রশান্তি লাভ করিতে পারে না। (২) কৃপণের কখনও কোমল প্রাণ.হয় না। ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।