Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৬৯ অন্যের দোষ বর্ণনা করিবে তখন তুমি বুঝিয়া লইবে যে, সে অবশ্যই তোমার, দোষও অন্যের নিকট বর্ণনা করিবে । এই জন্যই অন্যের দোষ বর্ণনাকারীকে বিশ্বাস করিওনা। এক ব্যক্তি ওমর বিন আব্দুল আযীয (রহঃ)-এর সম্মুখে কাহারও গীবত করিলে, তিনি বলিলেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহা হইলে তুমি এই আয়াতের অন্তর্ভূক্ত 1725 ভিত যদি কোন ফাসেক তোমাদের নিকট কোন কথা বলে তাহা হইলে উহার সত্যতা যাচাই করিয়া লও। তুমি সত্যবাদী হও তাহা হইলে তুমি এই আয়াতের অন্তর্ভূক্ত 2) জারা (অর্থাৎ কোন অবস্থাতেই তোমার কথা গ্রহণযোগ্য নহে। চুুলখোরী দোয়া কবুল হওয়ার পথে অন্তরায় কা'বে আহ্বার রাদিআল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, হযরত মুসা (আঃ) স্বীয় অনুসারীগণ সহ তিনবার দোয়া করিয়াছেন, কিন্তু দোয়া কবুল হয় নাই। মুসা (আঃ) জিজ্ঞাসা করিলেন, হে আন্মাহ! আপনার বান্দাগণ তিনবার দোয়া করিল, কিন্তু আপনি উহা কবুল করিলেন না । অতঃপর শুহী অবতীর্ণ হইল- “হে মুসা! তোমার এই জামাতে এক জন চুগুলখোর আছে যাহার ফলে দোয়া কবুল হয় নাই।” মুসা (আঃ) জিজ্ঞাসা করিলেন- “হে আল্লাহ! বলিয়া দিন সেই ব্যক্তি কে? যাহাতে জামাত হইতে তাহাকে বাহির করিয়া দেওয়া যায়।” আল্লাহ তায়ালা বলিলেন- হে মুসা (আঃ)! আমি তো চুগুলখোরী নিষেধ করিতেছি আবার নিজেই চুগ্ডলখোরী করিব, ইহা কি উচিত হইবে? সকলে মিলিয়া তাওবা কর। অতঃপর সকলে মিলিয়া তওবা করিল। তারপর দোয়া কবুল হইল এবং দুর্ভিক্ষ দূরীভূত হইল। (আফসোস! মহান প্রতিপালক তো এইভাবে বান্দাদের সম্মান বৃদ্ধি করিতেছেন আর বান্দাগণ একে অপরের জন্য মর্যাদা হানির মিশন হইয়া )) উৎকৃষ্ট উক্ত (১) কোন এক প্রজ্ঞাবান ব্যক্তির উক্তি- যদি কেহ তোমাকে এই সংবাদ দেয় যে, অমুক ব্যক্তি তোমাকে গালি দিয়াছে । তাহা হইলে মনে করিবে যে, প্রকৃতপক্ষে সে নিজেই তোমাকে গালি দিতেছে। (২) ওহাব বিন মোনাব্বা রহমতুল্লাহি আলাইহি বলেন- যে কেহ তোমার সামনে এমন গুণ বর্ণনা করে যাহা তোমার মধ্যে নাই, তাহা হইলে এক সময় সে অবশ্যই এমন দোষ বর্ণনা করিবে যাহা তোমার মধ্যে নাই। (৩) ইমাম আবুল ইছলাহ সমরকন্দী রহমতুল্লাহি আলাইহি বলেন- যদি তোমার কাছে কেহ এইরূপ সংবাদ দেয় যে, অমুক ব্যক্তি তোমার সাথে এই খারাপ ব্যবহার করিয়াছে এবং তোমার সম্বন্ধে এমন কথা বলিয়াছে। তখন তাহার উত্তরে ছয়টি বিষয় তোমার জন্য অপরিহার্ষ- ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।