৬৮ তাশ্বীহুল গাফেলীন ক্রীতদাস বলিল- আপনি পরীক্ষা করিয়া দেখিতে পারেন । রাত্রে ঘুমের ভান করিয়া শুইয়া পড়িবেন। অতঃপর কি হয় তাহা খেয়াল রাখিবেন.। যখন রাত্রে স্বামী ঘুমের ভান করিয়া শুইয়া পড়িল, স্ত্রী পূর্বেই সুযোগের 'অপেক্ষায় ছিল। তখন সে. হাতে অস্ত্রধারন করিয়া স্বীয় উদ্দেশ্য সাধনের .লক্ষ্যে স্বামীর নিকটে গেল । শ্বশুর প্রতি হাত বাড়াতেই স্বামী তাহার হাত ধরিয়া ফেলিল এবং সেই অস্ত্রের দ্বারাই স্ত্রীকে হত্যা করিয়া ফেলিল। (কেননা দাসের কথার সত্যতা প্রমাণিত হইয়াছে ।) স্ত্রীর আত্মীয়-স্বজন ইহা জানিতে পারিয়া স্বামীকে হত্যা করিল । ফলে হত্যার প্রতিশোধ গ্রহণ করিতে উভয় গোত্র হানাহানিতে লিপ্ত হইয়া পড়িল। চুগুলখোর ও যাদুকর শয়তান অপেক্ষাও ভয়ানক, কোন এক হযরত বলেন যে, চুগুলখোর ও যাদুকর শয়তান অপেক্ষাও ভয়ানক" কেননা যাদুকর যাহা এক সপ্তাহে করিবে চুগুলখোর উহা এক মিনিটেই করিয়া ফেলে । যে কোন কাজ, শয়তান ধোকা এবং প্রতারণার দ্বারা করে। পক্ষান্তরে চুগুলখোর উহা প্রত্যক্ষভাবে এবং সামনা সামনি করে । সাতটি কথা আবু আব্দুল্লাহ কুরায়শী রহমতুল্লাহি আলাইহি বলেন-. এক ব্যক্তি কোন এক আলেমের নিকট সাতটি কথা জানিবার উদ্দেশ্যে সাত মাইল পথ ভ্রমণ করিয়া আসিয়াছে । আসিয়া বলিল- (১) কোন্ বস্তু আকাশ অপেক্ষা ভারী? (২) যমীন অপেক্ষা প্রশস্ত । (৩) পাথর অপেক্ষা কঠিন। (৪) অগ্নি অপেক্ষা অধিক দগ্ধকারী । ” (৫) যমহারীর পাথর অপেক্ষা অধিক শীতল । ' (৬) সাগর অপেক্ষা অধিক গভীর । (৭) এতিমের চেয়েও দুর্বল অথবা বিষের চেয়েও হত্যাকারী? আবু আব্দুল্লাহ কুরায়শী রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন- €১)পুতঃপবিত্র চরিত্র বিশিষ্ট ব্যক্তিকে কলঙ্ক লেপন করা আকাশের চেয়েও ভারী । (২) সত্য যমীনের চেয়েও প্রশস্ত ।.(৩) কাফেরের অন্তর পাথর অপেক্ষাও কঠিন। (8) লোভ অগ্নি অপেক্ষা অধিক দগ্ধকারী । ৯৫) কোন নিকটাত্মীয়দের কাছে কোন প্রয়োজন লইয়া যাওয়া, যমহারীর পাথর অপেক্ষা ঠান্ডা। (৬) অল্পে তুষ্ট ব্যক্তির হৃদয় সাগর. অপেক্ষা অধিকতর, গতীর। (৭) চুগুলখোরী প্রকাশ হইয়া বীওয়া অত্যন্ত বিধংসী এবং এ সময় চুগুলখোর 'এতিমের- চাইতেও অধিক অপমানিত এবং দুর্বল হইয়া পড়ে৷ চুগ্ুলখোর আস্থাপূর্ণ ব্যক্তি নহে | হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি বলেন- যে ব্যক্তি তোমার নিকট ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।