Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাম্বীহুল গাফেলীন ৬৭ তাহা হইলে অপর তিনটি কাজ অবশ্যই করিবে- (১) যদি কাহারও সহিত উত্তম আচরণ না করিতে পার, তাহা হইলে অশুভ আচরণ করা হইতে বিরত থাকিবে । (২) যদি মানুষের উপকার না করিতে পার, তাহা হইলে তাহাকে স্বীয় অনিষ্টতা থেকে দূরে রাখিবে। | (৩) যদি রোযা রাখিতে না পার, তাহা হইলে অন্যের গোশ্তও ভক্ষণ করিও না (অর্থাৎ গীবত করিও না)। চুগুল খোরী নিন্যার.. যে ব্যক্তি এইরূপ করে তাহাকে চুগুলখোর বলা হয়। সর্বাপেক্ষা অধম ব্যক্তি কে? একবার রাসূলুল্লাহ সান্রান্সাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে জিজ্ঞাসা করিলেনঃ সর্বাপেক্ষা অধম ব্যক্তি কে? সাহাবাগণ উত্তর দিলেন- আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ভাল জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- “সবচেয়ে খারাপ ব্যক্তি চুগুলখোর । কেননা সে ব্যক্তি প্রত্যেকের সামনে তাহার পক্ষে কথা বলে আর অন্যের সামনে তাহার দোষ বর্ণনা করে।” চুগুলখোরী এবং কবরের আযাব জনৈক ব্যক্তি বলিয়াছেন- কবরের আযাবের তিনটি অংশ আছে, এক তৃতীয়ধশ আযাব হয় গীবতের কারণে । এক তৃতীয়াংশ প্রস্রাব হইতে সতর্ক না থাকার কারণে অপর তৃতীয়াংশ চুগুলখোরী করার কারণে। চুগ্তলখোরী এবং বিপর্যয় হাম্মাদ বিন সালমাহ রাদিআল্লাহু আনহু বলেন- জনৈক ব্যক্তি এক. দাস বিক্রি করিল এবং ক্রেতাকে জানাইয়াছিল যে, এই দাসের মধ্যে চুগুলখোরীর দোষ আছে। ক্রেতা এই দোষটাকে সাধারণ মনে করিয়া ক্রয় করিয়া ফেলিল। কিছুদিন পরে এ দাস স্বীয় মনিবের স্ত্রীকে বলিল- আপনার স্বামী তো আপনাকে ভালব!সেন না এবং দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করিতেছেন। স্ত্রী হতবাক. হইয়া বলিল- তুমি সত্যকথা বলিতেছ কিঃ দাস বলিল- সম্পূর্ণ সত্য বলিতেছি, তবে আমার কাছে ইহার এমন তদবীর রহিয়াছে যে, উহা গ্রহণ করিলে আপনার স্বামী আপনাকে ভালবাসিবে। মনিবের স্ত্রী বলিল- অবশ্যই বল! (কি সেই তদবীর)। দাস বলিল- যখন আপনারা রাত্রিতে শয্যা গ্রহণ করিবেন তখন আপনি অস্ত্র দ্বারা তাহার শ্শ্রুর নীচের চুলগুলি মুভ্ডাইয়া দিবেন। ইহা একটি পরীক্ষিত ফলদায়ক ব্যবস্থা । অতঃপর দাসটি মনিবের কাছে যাইয়া বলিতে লাগিল- মনে হয় যেন আপনার স্ত্রী অন্য কাউকে ভালবাসে এবং সে আপনাকে হত্যা করার সুযোগের অপেক্ষায় আছে। মনিব আশ্চর্য হইয়া জিজ্ঞসা করিল, ইহা কি করিয়া সম্ভব? লশ্গ্ত- ৬ ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।