Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাম্বীহুল গাফেলীন ৬৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ গীবত ব্লা হয়, একে অপরের অনুপস্থিতিতে তাহার সম্পর্কে এমন কোন কথা বলা যাহা সে পছন্দ, করিবে না। কেহ জিজ্ঞাসা করিল যদি বাস্তবিকই এ ব্যক্তির মধ্যে উহা বিদ্যমান থাকে যাহা তাহার সম্বন্ধে বলা হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ তাহা হইলেও গীবত হইবে। অন্যথায় তো ইহা অপবাদ হইবে যাহা গীবত অপেক্ষাও মারাত্মক | জনৈক ব্যক্তির উক্তি যদি বদ নিয়তে কাহাকেও এইরূপ বলা হয় অমুকের জামা লম্বা বা খাট, তাহা হইলে ইহাও গীবত বলিয়া পরিগণিত হইবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দরবারে এক মহিলা উপস্থিত হইল আর সে খুব বেটে ছিল। সে চলিয়া যাওয়ার পর হযরত আয়েশা রাদিআল্লাহু আনহা বলিলেন, এই মহিলাটি খুব বেটে । রাসূলুল্লাহ সান্রা্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ হে আয়েশা! ইহা তো গীবত "কেননা তুমি তাহার দোষ আলোচনা করিয়াছ। গীবত করায় অভ্যস্ত হইয়া পড়ার কারণে উহার দুর্গন্ধ অনুভূত হয় না এক ব্যক্তি জনৈক বুযুর্গকে জিজ্ঞাসা করিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে গীবতের দুর্গন্ধ প্রকাশ হইয়া যাইত, কিন্তু আমাদের যুগের গীবত এত বেশী পরিমাণে হইতেছে যে, উহার দুর্গন্ধের অনুভূতি নষ্ট হইয়া যাইতেছে। যেমন- মেথর পায়খানার দুর্গন্ধে এবং চর্মকার চামড়ার দুর্গন্ধে এমন অভ্যস্ত হইয়া যায় যে, নিঃদ্বিধায় এখানে বসেই আহার করে । অথচ অন্যদের জন্য সেখানে এক মিনিটের জন্যও অবস্থান করা দুষ্কর । বর্তমান যুগে গীবতের অবস্থাও এইরূপ । জনৈক ব্যক্তি হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহিকে বলিল- অমুক ব্যক্তি. আদনান শীত কনিহাছে। ই কর দি হারান রাহি আলাইহি গীবতকারীর প্রতি টাটকা খেজুর ভর্তি একটি ঝুড়ি প্রেরণ করিলেন এবং বলিয়া দিলেন যে, “জানিতে পারিলাম আপনি নাকি স্বীয় নেকী সমূহ আমাকে দান করিয়া দিয়াছেন । উহার 'বিনিময়ে আপনার খেদমতে এই সামান্যতম হাদিয়া দিলাম। পূর্ণ বিনিময় দেওয়া সম্ভব নহে তাই ক্ষমা করিবেন।” ইবরাহীম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি-এর উক্তি একবার ইবরাহীম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি কিছু লোককে নিমন্ত্রণ করিলেন। তাহারা আহারের জন্য উপবেশন করিয়া কোন এক ব্যক্তির সমালোচনা শুরু করিল । হযরত ইবরাহীম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।