৬৪ তাম্বীহুল গাফেলীন আল্লাহর সম্পর্কে সত্য বলার সারকথা হইল- আল্লাহ পাকের তাওহীদের স্বীকার করা এবং খালেছ অন্তরে কলেমা পড়া । মুখে মুখে কলেমা তাওহীদ পড়া আঘ অন্তরে তাহা অস্বীকার করা হইল-সবচেয়ে ঘৃণিত মিথ্যা এরং মুনাফেকী । বান্দা সম্পর্কে সত্য বলার সারকথা হইল- সত্য মিথ্যা বলিতে আমরা যাহা বুঝি তাহাই । বাস্তবের পরিপন্থী কথা বলার নাম মিথ্যা । মিথ্যা কোন ভাবেই বৈধ নয় । অনুরূপভাবে আল্লাহর সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পালন হইল- রুহের জগতে মানুষ আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করিয়া তাহার অনুগত থাকার প্রতিশ্রুতি প্রদান করিয়াছিল । এই প্রতিশ্রুতি পালন করা জরুরী ও ফরয। বান্দার সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পালন হইল- যদি একজন অপর জনের কাছে কোন কিছুর প্রতিশ্রুতি দেয় তবে তাহা পুরা করা জরুরী । আল্লাহ পাক মানুষকে ঈমান গ্রহণের জন্য এবং তাহার নির্দেশিত আহকাম ও প্রদত্ত দায়িত্ পালন করার জন্য আদেশ করিয়াছেন। এইসব কিছু আল্লাহর আমানত । অনুরূপভাবে এক বান্দা অপর বান্দার কাছে হেফাজতের জন্য কোন সম্পদ রাখে অথবা কোন গোপনীয় কথা বলে, এইগুলিও আমানত । উভয় প্রকার লজ্জাস্থানের হেফাজত ইহা দুই উপায়ে হইতে পারে। (১). লজ্জাস্থান অবৈধ স্থানে ব্যবহার না করা অর্থাৎ যিনা থেকে সম্পূর্ণরূপে বাচিয়া থাকা |. (২) স্বীয় শরীরের হেফাজত করা যাহাতে ইহার উপর কাহারও দৃষ্টি না পড়ে। কেননা সতর দেখা এবং দেখানো উভয় কাজ হারাম । সতর যে দেখায় এবং যে দেখে উভয়ের উপর আল্লাহর লানত। যোহাদিগকে সতর দেখানো জায়েয নাই তাহাদের জন্য এই হুকুম) কিন্তু স্বামী স্ত্রীর হুকুম এইরূপ নহে । কারণ তাহারা পুরুষের সতর হইল নাভী হইতে হাটুর নীচ পর্যন্ত আর স্ত্রীলোকের সতর হইল হাত, পা, মুখমন্ডল ব্যতীত সমস্ত শরীর । অত্যন্ত প্রয়োজন ব্যতীত সতর দেখা বা দেখানো হারাম । দৃষ্টি নীচের দিকে রাখাও জরুরী যাহাতে কাহারও সতরের প্রতি বা যাহাকে দেখা জায়েজ. নাই, তাহার প্রতি দৃষ্টি না পড়ে । অধিকন্তু এমন পার্থিব বস্তুর প্রতি দৃষ্টি. না পড়ে যাহার দিকে দৃষ্টি পড়ার দ্বারা পার্থিবতার দিকে অন্তর ঝুকিয়া যাওয়ার ও আখেরাত হইতে. অসতর্ক হওয়ার খুব সম্ভাবনা থাকে । জুলুম করা হইতে বিরত থাকা অর্থাৎ হারাম মাল উপার্জন করা এবং অন্যের প্রতি অত্যাচার করা হইতে বিরত থাকা । কোন তাবেয়ী বলেন_ সত্য বলা আওলিয়া কেরামের সৌন্দর্য আর মিথ্যা বলা বদবখত লোকদের নিদর্শন । ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।