তাম্বীহুল গাফেলীন ৬৩ (১০) যে ব্যক্তি পেট ভরিয়া আহার করে আর তাহার প্রতিবেশী অনাহারে থাকে । প্রতিবেশীর সাথে সদাচরনের চারটি কাজ | ফকীহ আবুল লায়ছ রহমতুল্মাহি আলাইহি বলেন, চারটি কাজ করিলৈ প্রতিবেশীর প্রতি পরিপূর্ণ সদাচরণ করা হয়। (১) নিজের কাছে যাহা কিছু আছে তাহা দ্বারা প্রতিবেশীর সাহায্য সহযোগীতা করা। (২) প্রতিবেশীর কাছে যাহা কিছু আছে উহার প্রতি কোনরূপ আশা না করা। (৩) প্রতিবেশীকে কোন প্রকার কষ্ট না দেওয়া । (৪) প্রতিবেশী কোন কষ্ট দিলে তাহা সহ্য করা। মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সত্য কথা বলা নিজের জন্য অবশ্যকর্তব্য হিসাবে গ্রহণ কর। কেননা সত্য কথা নেক কাজের দিকে লইয়া যায়। আর নেক কাজ জান্নাতের দিকে লইয়া যায় । কোন ব্যক্তি সত্য কথা বলে এবং সত্য বলার চেষ্টা করে তখন আল্লাহ পাকের কাছে তাহাকে সত্যবাদীর তালিকা ভুক্ত করা হয়। মিথ্যা বর্জন করা কেননা মিথ্যা ও অশ্লীলতা পাপের দিকে লইয়া যায়। অশ্ীলতা ও পাপ জাহান্নামের দিকে লইয়া যায়। কোন ব্যক্তি মিথ্যা বলিতে থাকে- এমতাবস্থায় আল্লাহর কাছে তাহাকে মিথ্যাবাদীর তালিকাভূক্ত করা হয়। হযরত লোকমানের বাণী কোন ব্যক্তি হযরত লোকমানকে জিজ্ঞাসা করিলেন- আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হইলেন কিভাবে? তিনি বলিলেন সত্যবাদিতা ও আমানতদারীর দ্বারা আর অনর্থক বিষয় থেকে দুরে থাকার দ্বারা । ছয়টি আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমাকে ছয়টি আমলের ওয়াদা দিয়া দাও আমি তোমাদিগকে জান্নাতের ওয়াদা দিব। €১) সর্বদা সত্য কথা বলা । (২) যথা সম্ভব প্রতিশ্রুতি পুরা করা । (৩) আমানতের খিয়ানত করিওনা । (8) লজ্জাস্থানের হেফাজত করা । (৫) দৃষ্টি নীচে রাখা । (৬) জুলুম করা হইতে বিরত থাকা। ফায়দাঃ সত্য কথা বলা, প্রতিশ্রুতি পালন করা, আমানত- এই তিনটি বিষয়ের সম্পর্ক আল্লাহ এবং বান্দা উভয়ের সাথে । ও ফখ৮্.911001179.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।