Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৬২ তান্বীহুল গাফেলীন (১) মেহমানদারী- তাহাদের কাছে যে কোন মেহমানই আসিত তাহারা তাহাকে. সম্মান ও ইযযত করিত । (২) যদি কাহারও ্ত্ী বৃদ্ধা হইয়া যাইত তাহা হইলে তাহাকে কোন অবস্থায় তালাক দিতনা । কারণ তালাক প্রাপ্তা হইলে তাহার ধ্বংস হওয়ার বা কষ্ট ও পেরেশানীতে পড়ার সম্ভাবনা রহিয়াছে । (৩) যদি কোন প্রতিবেশী ঝণী হইয়া পড়িত। সকলে মিলিয়া তাহার ঝণ শোধ করিত। যদি রোগ, শোক বা অন্য. কোন বিপদাপ্‌্দে পতিত হইত তাহা হইলে তাহারা তাহাকে সাহায্য করিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামতের দিনে এক ব্যক্তি তাহার প্রতিবেশীকে ধরিয়া বলিবে ইয়া আল্লাহ! আপনি তাহাকে বিত্তশালী আর আমাকে গরীব বানাইয়াছিলেন।'অনেক সময় আমি রাত্রে অনাহারে থাকিতাম ৷ আর সে প্রতিদিন পেট ভরিয়া খাইয়া শয়ন করিত | আপনি তাহাকে জিজ্ঞাসা.করুন সে কেন আমার জন্য তাহার দরওয়াজা বন্ধ করিয়া রাখিয়াছিল এবং আপনার প্রদত্ত সম্পদ থেকে কেন আমাকে বঞ্চিত রাখিয়াছিল? দশ প্রকার লোক জালেম হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি বলেন, দশ প্রকার ব্যক্তিকে জালেম গণ্য করা হয়। (১) যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে কিন্তু দোয়া করার সময় স্বীয় পিতামাতা ও অন্যান্য মুসলমানদিগকে ভুলিয়া যায়। (২) যে ব্যক্তি প্রতিদিন কম পক্ষে কুরআনের একশত আয়াত তিলাওয়াত না. করে। (৩) যে ব্যক্তি মসজিদে যায়। কিন্তু দুই রাকাত নামায পড়া ব্যতীত বাহির হইয়া আসে। (৪) যে ব্যক্তি কবরস্থানের কাছে দিয়া যায় কিন্তু মৃত ব্যক্তিদের সালামও করে না আবার তাহাদের জন্য দোয়াও করে না। (৫) যে ব্যক্তি শুক্রবারে শহরে আসে কিন্তু জুমার নামায পড়া ব্যতীত চলিয়া যায়। (৬) এ নারী বা পুরুষ যাহার মহল্লাতে কোন আলেম আসে কিন্তু এ মহল্লার কোন ব্যক্তি এ আলেমের নিকট দ্বীনি কোন জ্ঞান অর্জনের জন্য যায় না। (৭) এ দুই ব্যক্তি যাহারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজনের সাথে অপর জন মহব্বত রাখে কিন্তু একে অপরের নাম জিজ্ঞাসা করেনা । (৮) যে ব্যক্তিকে কোন দাওয়াতে নিমন্ত্রণ করা হয় কিন্তু সে যায় না। শর্ত হইল যে, উক্ত দাওয়াত খাওয়াতে যদি শরয়ী কোন বাধা থাকে তাহা হইলে না খাওয়া দোষের নয়। (৯) স্বাধীন (দাস নয়) যুবক যদি ইলমেদ্বীন আর আদব না শিখে । ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।