তাম্বীহুল গাফেলীন ৬১ যাহাতে প্রতিবেশীকেও দিতে পার । (৩)ওয়াক্ত মত নামায আদায় করিতে থাকিবে । কতগুলি ভাল এবং মূল্যবান উক্তি হাসান বসরী রহমতুন্নাহি আলাইহে বলেন- (১) প্রতিবেশীর সাথে- সৎ ব্যবহারের অর্থ শুধু ইহা নহে যে- তাহাকে কষ্ট দি তাতো অন্তরভূক্ত। (২) হযরত আমর বিন আস রাদিআল্লাহু আনহু বলেন- আত্মীয়তার সম্পর্কের হেফাজত করার অর্থ ইহা নহে যে, আত্মীয় তোমার. সাথে ভাল ব্যবহার করিলে তুমি তাহার সাথে ভাল ব্যবহার করিবে আর সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করিলে তুমিও সম্পর্ক ছিন্ন করিবে- ইহা তো হইল ইনসাফ আর বিনিময় । আত্মীয়তার সম্পর্কের হেফাজতের অর্থ হইল আত্মীয় তোমার সার্থে সম্পর্ক ছিন্ন করিলে তুমি সম্পর্ক গড়িয়া তুলিবে । আর সে সীমা লংঘন করিলে তুমি তাহার প্রতি অনুগ্রহের আচরণ করিবে । (৩) অনুরূপভাবে ধৈর্য ধারণ করার অর্থ ইহাও নহে যে, তোমার ব্যাপারে অন্যে ধৈর্য ধারণ করিলে তুমিও তাহার ব্যাপারে ধৈর্য ধারণ করিবে । তোমার সাথে কেউ মুর্খলোকের মত ব্যবহার করিলে তৃমিও তাহার সাথে মুর্খের ন্যায় ব্যবহার করিবে । ইহা তো ইনসাফ করা ও বিনিময় প্রদান করা মাত্র । বরং প্রকৃত ধৈর্য ধারণ হইল যখন সে তোমার সাথে মুর্খের ন্যায় ব্যবহার করিবে তখন তুমি তাহার কথা সহ্য করিবে । অনুরূপভাবে প্রতিবেশীর কষ্ট সহ্য করিয়া তাহাকে কষ্ট না দেওয়া উত্তম আচরনের পরিচায়ক । প্রতিবেশীর মর্যাদা কতটুকু হওয়া উচিত পারে! প্রতিবেশী সম্পর্কে কখনও এমন কথা না বলা চাই যে, হঠাৎ করিয়া প্রতিবেশী তথায় উপস্থিত হইয়া গেলে চুপ করিয়া থাকিতে হয়। অথবা প্রতিবেশী এই কথাটি জানিয়া ফেলিলে নিজে লজ্জা পাইতে হয়। অনুরূপভাবে এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর দ্বীন দারীত্ের ব্যাপারে এতটুকু আশ্বস্ত থাকে যে, যদি কখনও কোন মূল্যবান বস্তু প্রতিবেশীর ঘরে ভুলে ফেলিয়া যায় তাহা হইলে প্রতিবেশী উক্ত বস্তুটি হরণ করিবে না বা তাহার উপস্থিতিতে অন্য কেহও ইহা হরণ করিতে পারিবে না.। এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীর হেফাজতে নিশ্চিন্তে ধন সম্পদ রাখিতে পারে। হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু বলেন যে, জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে তিনটি পছন্দনীয় বৈশিশ্ট্য ছিল। এই তিনটি বৈশিষ্ট্যের. ধারক হওয়ার অধিক হকদার হইল মুসলমান। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।