Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাশ্বীহুল গাফেলীন ৫৭ ধরনের লোকের প্রতি আল্লাহ পাক লানত করেন। ফকীহ আবু লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেনঃ যদি কাহারও আত্মীয় নিকটে বসবাস করে থাকে, তাহা হইলে তাহাদের প্রতি হাদিয়া প্রেরণ এবং সাক্ষাতের মাধ্যমে আত্মীয়তার সম্পর্কের হেফাজত করা তাহার উপর ওয়াজিব । যদি দারিদ্রতার কারণে হাদিয়া প্রেরণ সম্ভব না হয় তাহা হইলেও সাক্ষাৎ করিতে থাকিবে । প্রয়োজনে সাহায্য করিবে । আর যদি দূরে বসবাস করে তাহা হইলে চিঠি পত্রের মাধ্যমে হইলেও আত্মীয়তার সম্পর্কের হেফাজত করিবে । (১) আত্মীয়তার সম্পর্কের হেফাজত করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। (২) যাহার সহিত আত্মীয়তা রক্ষা করা হয় সে সন্তুষ্ট হয় (মুমিনকে সন্তুষ্টকরাও ইবাদত)। (৩) আত্মীয়তার হেফাজতের দ্বারা ফিরিশতাগণও সন্তুষ্ট হন। (৪) সাধারণ মুসলমানগণ তাহার প্রশংসা করে (যদি আত্মীয়তার সম্পর্কের হেফাজত প্রশংসা লাভের উদ্দেশ্যে না হইয়া থাকে তাহা হইলে সাধারণ লোকের প্রশংসাও একটি নেয়ামত) । (৫) আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা ইবলিস দুঃখিত হয় (শত্রু দুঃখিত হওয়াও তো আনন্দের বিষয়)। (৬) আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা আয়ু বৃদ্ধি পায় (আয়ু বৃদ্ধি পাওয়ার অর্থ আমলে বরকত হয় এবং আমলের প্রতিদানে প্রাচুর্যতা লাভ হয়)। (৭) উপার্জনে বরকত হয়। (৮) আত্মীয়তার সম্পর্কের হেফাজতের দ্বারা মৃত ব্যক্তিও খুশী হয় যেখন তাহাকে এই সম্বন্ধে অবগত করানো হয়) । (৯) ভালবাসা বৃদ্ধি পায় (কারণ এই ধরনের ব্যক্তিকে সকলেই ভালবাসে, তাহার কাছে মানুষ আসা যাওয়া করে এবং বিপদের সময় সাহায্য সহানুভূতি করে । (১০) মুত্যুর পর তাহার এই আমলের প্রতিদান জারী থাকে (কেননা 'যাহার প্রতি আত্মীয়তামূলক আচরণ করা হইয়াছে, সে আচরণকারীর জন্য দোয়া করিতে থাকে । ফলে মৃত্যুর পরও সে প্রতিদান পাইতে থাকে 1) (১) আত্মীয়তার সম্পর্কের হেফাজতকারী (সে ইহকালে অন্যকে শান্তি দিয়াছে, প্রখর সূর্যতাপ হইতে রেহাই দিবেন) (২) যে বিধবা মহিলা স্বীয় এতিম সন্তানদের সঠিক পরিচর্যার উদ্দেশ্যে নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত রাখিয়াছে। | ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।