তাম্বীহুল গাফেলীন ৫৫ মূলক আচরণ করে। (৫) স্বীয় দ্বীনদারীর হেফাজত করে । (৬) স্বীয় সম্পদের প্রতি আসক্তি থাকিলেও প্রয়োজন মত খরচ করে। . (৭) খুব সতর্কতার সাথে কথা বার্তা বলে। (৮) অধিকাংশ সময় স্বীয় ঘরে কাটায়, অযথা কথা বার্তায় মজলিসে সময় নষ্ট করে না। নেককারের আলামত চারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ মানুষ নেককার হওয়ার আলামত চারটি- (১) তাহার স্ত্রী সৎকর্মশীলা হয়। | (২) তাহার সন্তান তাহার অনুগত ও সৎকর্মশীল হয়। (৩) তাহার বন্ধু-বান্ধব সৎ ও নেককার হয়। (৪) তাহার জীবনোপকরণের ব্যবস্থা স্বীয় এলাকাতেই হয় । হযরত আনাস বিন মালেক রাদিআল্লাহু আনহু বলেন, সাতটি জিনিষের প্রতিদান মৃত্যুর পরেও মিলিবে। (১) কুয়া ইত্যাদি নির্মাণ করা- যতক্ষণ পর্যন্ত মানুষ উহা হইতে ফায়দা লাভ করিতে থাকে, ততক্ষণ পর্যন্ত নির্মাতা প্রতিদান পাইতে থাকিবে। (২) মসজিদ নির্মাণ করা যতক্ষণ পর্যন্ত উহাতে নামায হইতে থাকে উহার প্রতিদানে সাওয়াব পাইতে থাকিবে । (৩) কুরআন শরীফ লেখা- যতক্ষণ পর্যন্ত উহা পাঠ করা হয়, ততক্ষণ পর্যন্ত সওয়াব পাইতে থাকিবে । কুরআন ক্রয় করিয়া সর্ব সাধারণের তেলাওয়াতের উদ্দেশ্যে মসজিদে রাখিয়া দেওয়ারও একই হুকুম । (8.৫) খাল প্রত্রবন প্রভৃতি খনন করা- এবং বাগান করা- যতক্ষণ পর্যন্ত মানুষ বা জন্তু উহা হইতে ফায়দা লাভ করিতে থাকে ততক্ষণ পর্যন্ত উহার প্রতিদান পিরেরারিকে। (৬.৭) নেককার সন্তান- অথবা শিষ্য রাখিয়া যাওয়া- ওস্তাদ এবং পিতা, শিষ্য অথবা সন্তানের সমপরিমাণ সওয়াব পাইতে থাকিবে । দুইটি হাদীছ (১) হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ এ ব্যক্তি ধ্বংস প্রাপ্ত এবং অপমাণিত, যে স্বীয় মাতাপিতা বা তন্মধ্যে একজনকে বৃদ্ধাবস্থায় পাইল, কিন্তু তাহাদের সেবা করিয়া বেহেশত লাভ করিতে পারিল না । '-সুসলিম' | (২) আব্দুল্লাহ বিন মাসউদ রাদিআল্লাহু আনহু বলিয়াছেন যে, আমি রাসূলুল্লাহ ফখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।