Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৫8 তাস্বীহুল গাফেলীন মাতাপিতার কাছে সন্তানের তিনটি হক রহিয়াছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মাতাপিতার কাছে সন্তানের তিনটি হক রহিয়াছে- (১) জন্মের পর সন্তানের ভাল নাম রাখা (অর্থাৎ-যাহার অর্থ উত্তম) । (২) বুদ্ধিমান হওয়ার সাথে সাথে কুরআন শিক্ষা দেওয়া । (৩) প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ.করাইয়া দেওয়া । সন্তানকে আদব শিক্ষা না দেওয়ার পরিণাম একব্যক্তি আবু হাফস সিকান্দরী রহমতুল্লাহি আলাইহি -এর নিকট উপস্থিত হইয়া বলিল- আমাকে আমার ছেলে মারিয়াছে। তখন তিনি আশ্চর্য হইয়া বলিলেন- সুবহানাল্লাহ! পুত্র পিতাকে মারিতে পারে? সত্যিই মারিয়াছে কিঃ অতঃপর জিজ্ঞাসা করিলেন- ছেলেকে আদব শিক্ষা দিয়াছিলে কি? সে উত্তর দিল-না। পুনরায় জিজ্ঞাসা করিলেন- কুরআন শিক্ষা দিয়াছিলে কি? সে বলিল, না। অতঃপর রলিলেন, কুরআনও শিক্ষা দেও নাই, সে কি কাজ করে? উত্তর দিল-সে কৃষি কাজ করে। অতঃপর হযরত-বলিলেন, তুমি কি জান সে কেন তোমাকে মারিয়াছে? উত্তর দিল -না, আমি বুঝিতেছিলা। তিনি বলিলেন-আমার ধারণা যে, সে খুব প্রত্যুষে গাধায় চড়িয়া মাঠে চলিয়া যায়। তাহার সামনে গর আর পিছনে কুকুর চলিতে থাকে । যেহেতু তুমি তাহাকে কুরআন শিক্ষা দেও নাই যে, সে চলিতে চলিতে তাহা পাঠ করিতে পারে । সেই জন্য হয়তো বা সে গান গাহিতে থাকে । তখন মনে হয় তুমি তাহাকে গান গাহিতে নিষেধ করিয়াছ, ফলে সে তোমাকে গরু মনে করিয়া মারিয়াছে। এখন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় কর যে, সে তোমার মাথা ভাঙ্গিয়া চুরমার করে নাই। যেমন কর্ম তেমন ফল | হযরত ছাবেত আল বোনানী রহমতুল্লাহি আলাইহি বলেন- জনৈক ব্যক্তি বলিয়াছে যে, এক ব্যক্তি আপন পিতাকে মারিতেছিল। তখন কোন একজন বলিল, ইহা কিভাবে সম্ভব? পিতা বলিল, আপনি এই ব্যাপারে কিছু বলিবেন না। কেননা এই স্থানেই আমি আমার পিতাকে মারিতাম। ইহা উহারই পরিণাম ভোগ করিতেছি, আমার ছেলের কোন অন্যায় নাই। সুতরাং তাহাকে তিরঙ্কার করিবেন না। পূর্ণ মানবতা ফুযায়ল বিন আয়াষ (রহঃ) বলেন- এ ব্যক্তির পূর্ণ মানবতা রহিয়াছে, যে- (১) মাতাপিতার আনুগত্য করে । (২) আত্মীয়তার সম্পর্কের হেফাজত করে। (৩) স্বীয় বন্ধু-বান্ধবকে সম্মান করে । (৪) পরিবার পরিজন,সেবক ও অধীনস্থ কর্মচারীদের সাথে উত্তম ও সৌজন্য ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।