Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ তাম্বীহুল গাফেলীন শিক্ষামূলক ঘটনা ফকীহ আবুল লায়ছ সমরকন্দী রহমতুল্লাহি আলাইহি বলেন- আমার পিতা এক ঘটনা বর্ণনা করিতেন যে, বনী ইসরাইলীদের মধ্যে এক পরমা সুন্দরী বদকার যুবতী ছিল। যে কেহ তাহার নিকট দিয়া যাইত তাহাকে স্বীয় পালক্কে বসা দেখিয়া আসক্ত হইয়া যাইত । তাহার ফিস ছিল দশ দিনার ৷ যে কোন ব্যক্তি ফিস প্রদান করিয়া স্বীয় মনোবাসনা পূর্ণ করিতে পারিত। একদিন ঘটনা চক্রে এই পথ দিয়া এক বুযুর্গ যাইতেছিলেন। যঠাৎ মহিলাটির প্রতি দৃষ্টি পড়িতেই তিনি আসক্ত হইয়া পড়িলেন। মনকে অনেক বুঝাইলেন, আল্লাহর কাছে দোয়া করিলেন । কিন্তু দাউ দাউ করিয়া জুলত্ত প্রেমের অঙ্গার ঠান্ডা হইল না। অবশেষে বাধ্য হইয়া কোন একটি বস্তু বিক্রয় করিয়া দশ দিনার লইয়া যুবতীর কাছে পৌঁছিলেন। তাহার নির্দেশে তাহার ম্যানেজারের কাছে দশ দিনার জমা দিলেন । অতঃপর ম্যানেজার বুযুর্ণকে একটি সময় নির্ধারিত করিয়া দিল। তিনি নির্ধারিত সময়ে যুবতীর কাছে বসিলেন। যুবতী পূর্ব থেকেই নিজেকে খুব সাজাইয়া রাখিয়াছিল। বুযুর্গ যখন তাহার মনোবাঞ্চনা পূর্ণ করিবার জন্য যুবতীর দিকে হাত প্রসারিত করিলেন, তখন আল্লাহর অনুগ্রহে এবং ইবাদতের বরকতে তাহার অন্তর ভয়ে কম্পিত হইয়া উঠিল । আর তিনি চিন্তা করিতেছিলেন যে, আমার এই অপবিত্র ব্যবহার নিশ্চয়ই আল্লাহ পাক দেখিতেছেন। এই চিন্তার উদয় হওয়ার সাথে সাথেই লজ্জায় তাহার আখিদ্ধয় অবনত হইয়া গেল এবং হাত কীপিতে শুরু করিল । চেহারার পরিবর্তন হইয়া গেল। যুবতী এই ধরনের ঘটনা-এই-ই প্রথম বার দেখিল। তাই সে বুযুর্গকে জিজ্ঞাসা করিল- আপনার কি হইল? বুযুর্গ বলিলেন- আমি স্বীয় প্রতিপালককে ভয় করিতেছি । আমাকে এখান হইতে যাইতে দাও । যুবতী বলিতে লাগিল- আপনার জন্য আফসোস হয়। যাহা লাভ করার জন্য শত কোটি লোক আকাংক্ষা করিতে থাকে আর আপনি তাহা স্বীয় হাতের মুঠোতে পাওয়া সতেও ভীত.হইয়া পলায়ন.করিতেছেন, কারণ কি? বুমুর্গ বলিলেন- কারণ অন্য কোন কিছু নয়। শুধু আল্লাহকে ভয় করিতেছি। তোমাকে প্রদত্ত ফিস ফিরাইয়া লইব না। আমাকে এখান হইতে যাইতে দাও। যুবতী বলিল- হয়তবা আপনার জীবনে এটাই প্রথম পদক্ষেপ? বুযুর্গ বলিলেন -হ্টা, আমার জীবনে এইটাই প্রথম পদক্ষেপ । যুবতী বলিল, ঠিক আছে! আপনি. স্বীয় নাম ঠিকানা লিখিয়া আমার কাছে রাখিয়া যাইতে পারেন । বুযুর্গ স্বীয় নাম ঠিকানা তাহাকে দিয়া কোন রকমে মুক্তি লাভ করিলেন। সেখান থেকে বাহির হইয়া কীদিতে কীদিতে স্বীয় সর্বনাশের জন্য. দ্ুঃখ.করিতে করিতে চালিয়া গেলেন। এই দিকে যুবতীর অবস্থার পরিবর্তন হইতে লাগিল। অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হইতে লাগিল । ভাবিতেছিল যে, এই লোকটি জীবনে সর্ব প্রথম একটি পাপ কার্ধের ইচ্ছা করাতেই ভিতরে আল্লাহ পাকের এত ভয় পয়দা হইল । আমার প্রভুও তো আল্লাহ! আমি তো পাপ করিতে করিতে জীবনের একাংশ কাটাইয়া দিয়াছি। আমার তো আল্লাহকে'আরও অধিক ভয় করা কর্তব্য । এই ফখ্৮৬.911001119.001

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।