তান্বীহুল গাফেলীন ৪৭ সুতরাং তওবা দ্বারা অন্যান্য ছোট ছোট গোনাহ তো অবশ্যই মাফ হইয়া যাইবে ।) হযরত মুসা (আঃ) এর বাণী এ ব্যক্তি সম্পর্কে আশ্চর্য হইতে হয়- (১) যাহার আগ্মি (দোযখ) সম্পর্কে বিশ্বাস থাকা সত্বেও হাসে । (২).যে ব্যক্তি মৃত্যু বিশ্বাস করে অথচ খুশী হয়। (৩) যে ব্যক্তি আখেরাতের. আমলের হিসাব সম্পর্কে বিশ্বাস রাখে ইহার পরও কিভাবে বদ আমল করেঃ | (৪) অনুরূপভাবে যে ব্যক্তি তকদীর সম্পর্কে বিশ্বাস রাখে, অথচ অবস্থার পরিবর্তনে পেরেশান হয়। (৫) পার্থিব জগত-এবং উহার পরিবর্তন সমূহ দেখার পরেও পার্থিবতার উপর সন্তুষ্ট চিত্তে থাকে। (৬) এ ব্যক্তি সম্পর্কেও আশ্চর্য বোধ হয়, যে বেহেশত সম্পর্কে বিশ্বাস রাখা সত্বেও নেক আমল করা থেকে গাফেল থাকে । হযরত যাযানের তওবা করার ঘটনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিআল্লাহু আনহু কুফার কোন এলাকা দিয়া কাতরাতে একার লানেরািরে ছি ভান পানে লিপ্ত ছিল। যাযান নামক এক ব্যক্তি তথায় গানবাদ্য করিতেছিল। তাহার কণ্ঠ সুমধুর ছিল। হযরত আব্দুল্লাহ রাদিআল্লাহু আনহু তাহার স্বর শুনিয়া বলিলেন-কত সুন্দর কণ্ঠ, হায়!.যদি সে কুরআন. পাঠ করিত তাহা হইলে কত ভাল হইত.। তিনি এই কথা বলিয়া.মাথা কাপড় দ্বারা ঢাকিয়া চলিয়া গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিআল্লাহু আনহু -এর কথার আওয়াজ কানে আসিতেই যাযান বলিলেন -এ ব্যক্তি কে? তিনি কি'বলিতেছিলেনঃ উপস্থিত লোকেরা বলিল-তিনি হযরত আবদুন্রাহ রাদিআল্লাহু আনহু এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহাবী | তিনি তোমার সম্পর্কে বলিতেছিলেন- কত সুমধুর কণ্ঠ! যদি সে কুরআন পাঠ করিত তাহা হইলে কতই না,মজা হইত। এইকথা শুনিয়া যাযান তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন। অতঃপর তবলা দূরে নিক্ষেপ করিয়া দৌড়াইয়া হযরত আব্দুল্লাহর কাছে পৌঁছিলেনা হযরত আব্দুল্লাহ রাদিআল্লাহু আনহু তাহাকে জড়াইয়া ধরিলেন। উভয়েই ক্রন্দন করিতেছিলেন, হযরত আব্দুল্লাহ রাদিআল্লাহু আনহু বলিলেন- যাহাকে আল্লাহ পাক ভালরাসেন আমি কেন তাহাকে ভালবাসিব না? অতঃপর যাযান তওবা করিয়া হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিআল্লাহু আনহু -এর খেদমতে চিলেন এবং কুরআন শিক্ষা করিতে শুরু করিলেন । কুরআন ও অন্যান্য বিদ্যায় এত বেশী দক্ষতা অর্জন করিলেন যে, পরবর্তী কালে তিনি যুগের ইমাম হইয়াছিলেন'। অনেক হাদীসের সনদ বর্ণনাতে তাহার নাম পাওয়া যায়। সনদের উদাহরণ হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ থেকে যাযান বর্ণনা করেন। ফখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।