Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৪২ তান্বীহুল গাফেলীন ক্ষমা প্রার্থনার সাথে গোনহ্‌ না করার গাকা পোক্তা নিয়ত করা অপরিহার্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- মুখে ক্ষমা প্রার্থনার সাথে সাথে গোনাহের কার্ষে লিপ্ত ব্যক্তি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ কারীর তুল্য । হযরত রাবেয়া বসরী রহমাতুন্মাহি আলাইহি বলেন- আমাদের ক্ষমা প্রার্থনার জন্যও ক্ষমা চাওয়া প্রয়োজন । এক চিত্তাকর্ষক কাহিনী এক বনী ইসরাইলী বাদশাহ এক গোলামের প্রশংসা শুনিয়া তাহাকে স্বীয় খেদমতে নিয়োগ করিল। বাদশা গোলামের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হইল ।. গোলাম একদিন বলিল- আমার ব্যাপারে তো আপনি অনেক সহানুভূতিশীল | 'কিন্তু যদি একদিন রাজমহলে প্রবেশ করিয়া আপনি দেখিতে পান যে, আমি আপনার কোন বান্দীর সাথে হাসি তামাশা করিতেছি, তখন আপনি আমার সাথে কি আচরণ করিবেনঃ বাদশা তাহার কথা শুনিতেই রাগে ফুলিয়া বলিল- নালায়েক! তুই আমার সামনে এই কথাটি বলার সাহস কোথায় পাইলি। গৌলাম বলিল হ্যা, জনাব! আমি আপনাকে শুধু পরীক্ষা করিতেছি । আমি এক মহান প্রভুর গোলাম যিনি প্রতিদিন সত্তর বার আমাকে এই ধরনের গোনাহ করিতে দেখিয়াও আপনার ন্যায় রাগ হন না। স্বীয় দরওয়াজা থেকে দূর করিয়া দেননা ৷ রিষিক বন্ধ করিয়া দেননা বরং তওবা করিলে মাফ করিয়া দেন। তাহা হইলে তাহার দরওয়াজা ছাড়িয়া আপনার দরওয়াজা পছন্দ করিব কেন? এখন তো আমি অবাধ্য হওয়ার মাত্র কল্পনাটুকু করিয়াছিলাম ৷ ইহাতেই আপনার এই অবস্থা? যদি কোন একটি হইয়া যায়,তাহা হইলে অবস্থা কি হইবে? এই কথা বলিয়া গোলাম বিদায় হইয়া গেল। শয়তানও আফসোস করিতে থাকে কোন এক তাবেয়ী বলেন- গোনাহগার গোনাহ করার পর যখন তওবা ও ক্ষমা প্রার্থনা করে, আর স্বীয় গোনাহের কারণে লজ্জিত হইয়া পড়ে । গোনাহ করার পূর্বে তাহার যে মর্যাদা ছিল এখন ক্ষমা প্রার্থনা ও লজ্জা পাওয়ার কারণে তাহার মর্যাদা আরও অধিক বাড়িয়া যায়। আর সে জান্নাতের হকদার হইয়া যায় । তাহার এই উচ্চ মর্যাদা দেখিয়া শয়তান আফসোস করিয়া বলিতে থাকে হায়! 05902954559 তিনটি বিষয়ে তাড়াতাড়ি করা উত্তম (১) ওয়াক্ত হইলে সাথে সাথে নামায আদায় করা. (মুস্তাহাব ওয়াক্ত থেকে বিলঙ্ .রুরা উচিত নহে) (২) মৃতব্যক্তিকে দাফন করা (মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দাফন করিয়া দেওয়া চাই) (৩) গোনাহ করার পর তওবা করা (ইহা অতি তাড়াতাড়ি করার কার্য। এমন যেন না হয় যে, তওবা করার পূর্বেই মৃত্যু আসিয়া যায়) ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।