তাশ্বীহুল গাফেলীন ৪১. দেওয়ার পর ইবলীস বলিয়াছিল, “হে আল্লাহ! আপনার ইজ্জত ও সম্মানের শপথ করিয়া বলিতেছি যে-যতক্ষণ. পর্যন্ত মানুষের দেহে প্রাণ থাকিবে ততক্ষণ পর্যন্ত তাহাকে পথভ্রষ্ট করার চেষ্টায় লিপ্ত থাকিব?" আল্লাহ পাক বলেন- “আমিও স্বীয় ইযযত ও সম্মানের শপথ করিয়া বলিতেছি যে, মুমুর্ষ অবস্থার পূর্ব পর্যন্ত আমিও মানুষের তওবা কবুল করিতে থাকিব ।” অভিশপ্ত ইবলীসের আক্ষেপ ও নৈরাশ্য এক রেওয়ায়েতে আসিয়াছে যে, মানুষ একটি গোনাহ করিলে লেখ হয় না। দ্বিতীয় গোনাহ্ও লেখ হয় না। পাঁচটি গোনাহ করার পরে তাহার গোনাহ লেখা হয়। অতঃপর যদি একটি নেকী করে তাহা হইলে পাঁচটি নেকী লেখা হয়। আর এই পাঁচটি নেকীর পরিবর্তে কৃতগোনাহ্ পাচটি মাফ করিয়া দেওয়া হয়। তখন ইবলীস নিরাশ হইয়া আক্ষেপ করিয়া বলিতে থাকে, এইরূপ হইলে আমি কিভাবে মানুষকে স্বীয় আওতায় আনিতে সক্ষম হইব? তাহার একটি নেকীই তো আমার সমস্ত পরিশ্রম নষ্ট করিয়া দিয়াছে । আল্লাহর আরেফদের ছয়টি বৈশিষ্ট্য আল্লাহ পাকের পরিচয় পাইয়াছে এমন লোকদের ছয়টি বৈশিস্ট্য রহিয়াছে- (১) আল্লাহ পাককে স্মরণ করার নিয়ামত বড় বলিয়া মনে করা (অর্থাৎ এই নিয়ামতের কদর করা)। (২) যখন নিজের দিকে দৃষ্টিপাত.করে তখন নিজকে ক্ষুদ্র দেখিতে পাওয়া (ইহাই দাসত্রে প্রকৃত পরিপূর্ণতা)। (৩) আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শন দেখিয়া নিজে নিজেই উপদেশ লাভ করা (আসল মুকছুদ তো ইহাই)। (৪) কামভাব এবং পাপ কার্ষের চিন্তা হইলেই আন্মাহকে ভয় পাওয়া (পাপ কার্ষের চিন্তা হইলেই ভয় পাইয়া যাওয়া পরিপূর্ণতার নিদর্শন) (৫) আল্লাহর মার্জনা করার গুণের কল্পনা হইলেই খুশী হইয়া যাওয়া (বান্দার মুক্তি প্রভুর মার্জনাস্কধ উপরই নির্ভরশীল)। (৬) পূর্বকৃত পাপের কথা স্মরণ হইলেই ক্ষমা প্রার্থনা করা (কামেল বান্দারদের অবস্থা এইরূপ হইয়া থাকে)। তাওবায়ে নাচ্ছুহা হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু তাওবায়ে নাছুহার.ব্যাখ্যা করিতে গিয়া বলেন- তওবায়ে নাচুুহা তিনটি বিষয়ের সমষ্টির নাম- (১) কৃতপাপের কথা ম্মরণ করিয়া আন্তরিকভাবে লজ্জিত হওয়া। (২) মুখের ভাষায় ক্ষমা পার্থনা করা । (৩) দ্বিতীয়বার গোনাহ না করার পোক্তা এরাদা করা । কুরআন পাকে তাওবায়ে নাছুহা করার নির্দেশ আসিয়াছে- অর্থাৎ -হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর দরবারে পাকা পোক্তা তওবা কর। ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।