৩৪ তাম্বীহল গাফেলীন আল্লাহ পাক ফিরিশতাদের নির্দেশ দিবেনঃ আমার প্রদত্ত নিয়ামত সমূহকে এই বান্দার'আমলের সাথে তুলনামূলক পরিমাপ কর। পরিমাপ করার পর দেখা যাইবে যে, তাহার পাচশত বৎসরের ইবাদত শুধু দৃষ্টিশক্তির বিনিময়ে শেষ হইয়া যাইবে আর আল্লাহর নেয়ামতের শেষ নাই। অতঃপর' তাহাকে দোযখের দিকে লইয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইবে । ফিরিশতাগণ তাহাকে দোযখের দিকে লইয়া চলিবে। কিছু দূর যাওয়ার পর বান্দা আবেদন করিবে যে, হে আল্লাহ! আমাকে আপনার অনুগ্রহ ও মেহেরবানীতে বেহেশতে প্রবিষ্ট করুন। তখন তাহাকে ফিরাইয়া আনার হুকুম হইবে । অতঃপর তাহাকে আল্লাহ পাকের সামনে দাড় করাইয়া কতগুলি প্রশ্ন করা হইবে । যেমনঃ ] প্রশ্নঃ হে বান্দা! তোমাকে কে সৃষ্টি করিয়াছেন? উত্তরঃ হে আল্লাহ! আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন। হইয়াছে? উত্তরঃ আপনার রহমতে হইয়াছে । প্রশ্নঃ পাচশত বৎসর ইবাদত করার শক্তি ও তৌফিক তোমাকে দান করিয়াছে কে? উত্তরঃ হে মহান রব! আপনি দান করিয়াছেন । প্রশ্নঃ সমুদ্রের মধ্যে অবস্থিত পর্বতে তোমাকে পৌছাইয়াছে কে? লবণাক্ত পানির মধ্যে মিঠাপানির প্রত্রবন কে প্রবাহিত করিয়াছে? ডালিম গাছ কে উদগত 75 ? উত্তরঃ হে মহান রাব্বুল আলামীন! এই সব কিছু আপনি করিয়াছেন । অতঃপর আল্লাহ পাক বলিবেন যে, এই সব কিছু আমার রহমতে হইয়াছে । আর আমি স্বীয় রহমতেই তোমাকে বেহেশতে প্রবিষ্ট করিব। সুসংবাদ মৃত্যুকালে যাহার অন্তরে আশা এবং ভয় উভয় একত্রিত হয় আল্লাহ পাক তাহার আশা অনুযায়ী কাংক্ষিত বিষয় দান করেন এবং তাহার ভয় দূর করেন। উক্তি পাকের সীমাহীন রহমতের জোয়ার দেখিয়া অবস্থা এমন হইবে যে, শয়তান পর্যন্ত আল্লাহর রহমত লাভের এবং মুক্তি পাওয়ার আশা করিবে । ফুযায়ল বিন আয়ায রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, সুস্থ অবস্থায় (অসুস্থতার) ভয় থাকা ভাল। যাহাতে অধিক আমল করার জন্য চেষ্টা করিতে পারে এবং অসুস্থতা ও দুর্বলতায় সুস্থতার আশা থাকা ভাল যাহাতে নিরাশ না হইয়া পড়ে। ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।