তান্বীহুল গাফেলীন ৩১ রর রা রাচিহারেরতা বেহেশতের হাকিকত, উহার নিয়ামত সমূহ এবং বিভিন্ন অবস্থা আপনি অধ্যয়ন করিয়াছেন, সুতরাং বেহেশতে প্রবেশ করার জন্য বোধ হয় অবশ্যই আপনার মন চাহিতেছে এবং সে উদ্দেশ্যে হয়তো বা আল্লাহর দরবারে প্রার্থনাও করিতেছেন । নিঃসন্দেহে প্রত্যেক মুসলমানের জন্য বেহেশতের আকাংক্ষা থাকা চাই। কিন্ত ঈমান এবং নেক আমল ব্যতিরেকে বেহেশত লাভের ইচ্ছা.পোষণ করা এবং শুধুমাত্র দোয়া করিয়াই ক্ষান্ত থাকা নিজেকে ধোকা দেওয়ার নামান্তর ৷ সে ব্যক্তি মুর্খ যে বেহেশতের আকাংক্ষা তো করে কিন্তু গোনাহে লিপ্ত থাকিয়া নেক আমলের পুজি সংগ্রহের ব্যাপারে' গাফেল 'থাকে। মুয়াযযিন আল্লাহর দিকে আহবান করার পরও সে আরামে শুইয়া থাকে । ব্যবসায় লিপ্ত থাকিয়া ওয়াক্তের পর ওয়াক্ত নামায নষ্ট করিতেছে । যাকাত আদায় করার সময় হইলে মালের মহব্বতে প্রাণ বায়ু উড়িয়া যাইতে চায়। রমযান মাস উপস্থিত হইলে রোযা রাখার খবরও থাকে না। হজ্জ ফরজ হইলে সম্পদের মহব্বতে হজ্জ না করিয়াই মরিয়া যায়। ব্যবসায় হালাল হারামের প্রতি বিন্দুমাত্রও লক্ষ্য রাখেনা । অন্যের সম্পদ আত্মসাৎ করাকে বাহাদুরী মনে করে ৷ কুরআন হাদীস শিক্ষা করা এবং শিক্ষা প্রদানকে হীন কাজ বলিয়া মনে করে। দুর্বলদের উপর জুলুম অত্যচার অবিচার করে, দরিদ্রকে কষ্ট দেয়, আর বলপূর্বক পারিশ্রমিক বিহীন কাজ করাইয়া নেয়। ঘুষ দেওয়া. নেওয়া ভাল কাজ বলিয়া.মনে করে, এতিমদের সম্পদ আত্মসাৎ করে । বিধবাদের দুর্বলতা ও অসহায় অবস্থা হইতে ফায়দা লুটে । একে অন্যের অধিকার গ্রাস করিয়া লয়। নফল ইবাদতের ভয়ে পালাইতে থাকে । আল্লাহর জিকির হইতে দূরে থাকে । এতদ্বসত্ও শুধুমাত্র বেহেশতই নহে বরং বেহেশতের উচ্চ মর্যাদার আকাংক্ষা করা নিরুদ্ধিতা ছাড়া আর কি হইতে পারে? আরা এবং র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নির্দেশানুযায়ী জীবন-যাপন করিতে হইবে। কুপরবৃত্তিকে দমন করিতে হইবে। এক কবি রলিয়াছেন-সর্বদা গাফেল থাকা তোমার বৈশিষ্ট্য নহে। মনে রাখিও বেহেশত এত সস্তা নহে। দুনিয়া তো পথিকের চলার পথ মাত্র । ইহা অবস্থানের স্থান নহে । আরাম আয়েশ আর যেমন খুশী জিন্দেগী চালাইবার স্থান নহে। ৫৩:৫৭ অর্থাৎ" আমার অনুগহ (রহমত) সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর অভিশপ্ত ইবলীস বলিতে থাকে যে, আমিও তো সব কিছুর অন্তর্ভুক্ত । তাই সেও আল্লাহর অনুগ্রহ পাইবে বলিয়া ধারণা করিতে থাকে । অনুরূপভাবে ইহুদী খৃষ্টানরাও আল্লাহর অনুগ্বহের আশা করিতে থাকে । অতঃপর ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।