২৬ তাশ্বীহুল গাফেলীন “আল্লাহ পাক উত্তর দিবেন, আমি তোমাদের প্রতি সত্তৃষ্ট আছি” এবং আমার কাছে আরও কিছু রহিয়াছে । আজ তোমাদেরকে এমন এক নিয়ামত দান.করিব যাহা এ সমস্ত নিয়ামতের উর্ধে । অতঃপর পর্দা উঠাইয়া দেওয়া হইবে এবং সকলেই আল্লাহর নূর (তাজাল্লী) দেখিতে পাইবে আর তৎক্ষণাৎ সিজদায় পড়িয়া যাইবে । আল্লাহ তায়ালার পুনঃনির্দেশ না হওয়া পর্যন্ত সিজদার অবস্থায় থাকিবে। তারপর আল্লাহ পাক বলিবেনঃ মাথা উঠাও! ইহা ইবাদত করার স্থান নহে। বেহেশতবাসীরা আল্লাহর দিদার লাভে সকল নিয়ামত ভুলিয়া যাইবে । তারপর আরশের নিম্নদেশ থেকে সুশীতল সমীরণ প্রবাহিত হইতে থাকিবে । মেশকের শুভ্র টিলা হইতে মেশক উঠিয়া জান্নাতিদের মাথা এবং তাহাদের অশ্বসমূহের ললাটে পতিত হইবে । যখন তাহারা (নিজ নিজ বাসভবনে) ফিরিয়া যাইবে । তখন তাহাদের সহধর্মিনীরা বলিবে-“আপনারা তো আরও অধিক -সুন্দর ও সুষ্রী হইয়া ফিরিয়াছেন। হযরত ইকরামা রাদিআল্লাহু আনহু বলেন-বেহেশতে নারী পুরুষ উভয়েই তেত্রিশ বৎসর বয়স্ক এবং অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হইবে । প্রত্যেকের পরিধানে টিপার তারার িভোরারী বদির দেশ ও পাদদেশে স্বীয় দেহাব্য়ব দেখিতে পাইবে । অনুরূপভাবে স্ত্রীও স্বামীর মুখমন্ডল ইত্যাদিতে স্বীয় অবয়ব দেখিতে পাইবে । তথায় মুখ ও নাসিকা হইতে দুর্ন্ধ যুক্ত কোন কিছু নির্গত হওয়ার কল্পনাও করা যায় না। এক হাদীছে আছেঃ যদি কোন জান্নাতী হুর আকাশ থেকে তাহার হাতের তালু পৃথিবীর দিকে খুলিয়া ধরে তাহা হইলে সমগ্র বিশ্ব আলোকিত হইয়া যাইবে । বেহেশতে পেশাব পায়খানার প্রয়োজন হইবে না যায়েদ বিন আরকাম রাদিআল্লাহু আনহু বলেন যে, কোন. এক আহলে কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে উপস্থিত হইয়া বলিতে লাগিল 'আপনার মতে বেহেশতে খানাপিনার ব্যবস্থা থাকিবে কি?' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম বলিলেন-হ্যাঁ। বেহেশতের মধ্যে তো এক ব্যক্তিকে খানাপিনা ও স্ত্রী সহবাসে শত ব্যক্তির সমপরিমাণ শক্তি দেওয়া হইবে। সে পুনরায় জিজ্ঞাসা করিল, খানাপিনার পর তো অবশ্যই পেশাব পায়খানা হইয়া থাকে, বেহেশত হইল পবিত্র স্থান। উহাতে এইসব অপবিত্র জিনিস কিভাবে থাকিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ বেহেশতে পেশাব পায়খানা করার প্রয়োজন হইবে না। বরং মেশকের সুগদ্ধিযুক্ত ঘর্ম নির্গত হইবে শুধু, আর ইহাতেই খাদ্যদ্রব্য হজম হইয়া যাইবে । বেহেশতে “তোবা' বেহেশতে 'তোবা" বৃক্ষ নামক একটি বৃক্ষ থাকিবে । প্রত্যেক জান্নাতির ঘরে ইহার একটি করিয়া শাখা থাকিবে । আর প্রত্যেক শাখায় বিভিন্ন ধরনের ফল থাকিবে । উটের ন্যায় পক্ষী সমূহ উহার উপরে আসিয়া বসিবে। যদি কোন জান্নাতী কোন পক্ষী আহার করার ইচ্ছা করে তখন সাথে সাথে উহা দস্তর খানার উপর আসিয়া ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।