তান্বীহুল গাফেলীন ২৫ বলেনঃ আল্লাহর শপথ করিয়া বলিতেছি, বেহেশতীদের ইহা অপেক্ষা অধিক প্রিয় এবং উত্তম অন্য কোন নিয়ামত হইবেনা । হে আল্লাহ! আমাদের সকলকে এই নেয়ামত দান করুন| সু-সংবাদ প্রদানের এক অদ্ভুত অবস্থায় জিবরাইল (আঃ)-এর আগমন হযরত আনাস বিন মালেক রাদিআল্লাহু তায়ালা আনহু-এর বর্ণনা একবার জিবরাইল (আঃ) একটি সাদা আয়নাসহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমন করেন। উহাতে একটি কাল দাগ ছিল। রাসূর্লে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেনঃ হে জিবরাইল! ইহা কিসের আয়না? জিবরাইল (আঃ) উত্তর দিলেন- ইহা জুমার দিন সাদৃশ্য । আর কাল দাগটি প্রতি শুক্রবার দোয়া কবুল হওয়ার সময় ।.আপনাকে এবং আপনার উম্মতকে ইহার : দ্বারা (অর্থাৎ জুমার দিন দ্বারা) অন্যান্য উম্মতের উপর প্রাধান্য দেওয়া হইয়াছে। এই দিনে এমন একটি সময় রহিয়াছে যখন প্রতিটি দোয়া কবুল হয়। কিন্ত আমাদের কাছে ইহা একটি অতিরিক্ত দিন। হুযুর: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম জিজ্ঞাসা করিলেনঃ অতিরিক্ত দিনের কি অর্থ জিবরাইল (আঃ) উত্তর দিলেন আল্লাহ,পাক বেহেশতে একটি ময়দান নির্ধারিত করিয়া রাখিয়াছেন যে, সেখানে মেশ্কের একটি টিলা উেচ্চস্থান) রহিয়াছে প্রতি জুমার দিনে সেখানে নুরের মিম্বার বিছাইয়া দেওয়া হয় । উহার উপর আম্বিয়ায়ে কেরায় (আঃ) সমাসীন হন। অপর কতগুলি ইয়াকুত'ও যবরজদ পাথর খচিত স্বর্ণের মিশ্বারে সিদ্দীকগণ, শহীদগণ ও নেককারগণ উপবিষ্ট হন। মেশকের সে টিলায় আহলে গারফ বসেন (অর্থাৎ সাধারণ জান্নাতীগণ)। অতঃপর সকলে একত্রে আল্লাহ তায়ালার প্রশংসা করেন । আল্লাহ পাক ঘোষণা করিবেনঃ তোমাদের চাওয়ার আছে চাও! তখন সকলেই আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করিবেন। আল্লাহ পাক বলিবেনঃ আমি সুযোগ দিয়াছি এবং স্বীয় পক্ষ থেকে সম্মান করিয়াছি। অতঃপর আল্লাহ তায়ালার জ্যোতি (তাজাল্লী) প্রকাশ পায়। আর তাহারা আল্লাহ পাকের জ্যোতি দেখিতে পায়। সুতরাং এইদিনে তাহাদের সম্মান বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাহাদের কাছে জুমার দিন অপেক্ষা অধিক প্রিয় কোন দিন নাই। অন্য এক রেওয়ায়েতে আছেঃ আল্লাহ পাক ফিরিশতাদিগকে বলিবেনঃ আমার বন্ধুগণকে আহার করাও । অতঃপর বি খাদ্য দ্রব্য উপস্থিত করিবেন। আর তাহারা উহার প্রতি লোকমাতে নিত্য নতুন আজ করিবে। পুনরায় আল্লাহর আদেশে পাশীয় দ্রব্যাদি উপস্থিত করা হইবে এবং প্রতি ঢোকে নতুন নতুন স্কাদ অনুভব করিবে । তাহাদের পাহারা লারা বলিবেনঃ আমি তোমাদের প্রভু! আমি তোমাদের কাছে যে অঙ্গীকার করিয়াছিলাম উহা তো পুরো করিয়াছি । এখন আর যাহা কিছু চাহিবে উহাই দেওয়া হইবে। আল্লাহর বান্দাগণ বার বার আবেদন করিবে যে, আমরা আপনার সন্তুষ্টি চাই। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।