২৪ তাম্বীহুল গাফেলীন অর্থঃ কেহই জানেনা যে, সেখানে চক্ষুর প্রশান্তি প্রদানকারী কি লুকাইয়া রাখা হইয়াছে। বেহেশতের একটা সামান্য বিন্দু পরিমাণ স্থানও দুনিয়া এবং দুনিয়াতে যাহা কিছু আছে তাহা হইতে উত্তম । বেহেশতের হুর “লায়বা' হযরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ বেহেশতে লায়বা নাম্নী এক হুর রহিয়াছে। চার বস্তুর সম্বয়ে তাহাকে সৃষ্টি করা হইয়াছে. যথা- (১) মেশক | (২) আম্বর (এক প্রকার সুগন্ধি দ্রব্য) । (৩) কর্পুর (ইহাও এক প্রকার সুগন্ধি বিশেষ)। €৪) জাফরান । প্রভৃতি উপাদান দ্বারা তাহার শরীর গঠন করা হইয়াছে। বেহেশ্তের.সমস্ত হুর তাহার প্রতি আসক্ত। যদি সে সাগরে থুথু ফেলে, তাহা হইলে সাগরের পনি মিঠা হইয়া যাইবে । তাহার ললাটে লিপিবদ্ধ রহিয়াছে 'যে আমাকে পাইতে চায় সে যেন আল্লাহর অনুগত হয়।' হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, বেহেশতের ভূমি রূপার এবং মাটি মেশকের হইবে। আর বৃক্ষ সুল রূপার হইবে। ইহার শাখা প্রশাখা সমূহ সুতা এবং জবরজদ পাথরের নির্মিত হইবে । পাতা এবং ফল হইবে নিম্নমুখী মূল হইবে উর্ধ্ব মুখী। দীড়াইয়া, বসিয়া, শুইয়া অর্থাৎ যে ভাবে ইচ্ছা উহার ফল পাড়িতে পারিবে। বেহেশ্তী ব্যক্তির সৌন্দর্য ও মাধুর্য হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বলেন- বেহেশ্তী ব্যক্তির সৌন্দর্য ও মাধুর্য ক্রমশঃ বাড়িতে থাকিবে । পার্থিব জগতে তো ধীরে ধীরে বার্ধক্য নামিয়া আসে । সেখানে রূপ যৌবনের মাধূর্ষের ক্রমোন্নতি হইতে থাকিবে। বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত হযরত সুহায়র রাদিআল্লাহু আনহু বলেন- হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন বেহেশতীরা বেহেশতে এবং দোযখীরা দোযখে চলিয়া যাইবে, তখন এক ঘোষক ঘোষণা করিবে, হে বেহেশত বাসীগণ! আল্লাহ তায়ালা তোমাদের প্রতি এক অঙ্গীকার করিয়াছিলেন । আল্লাহ পাক উহা পূরণ করিতে চান। তখন বেহেশতীরা বলিবে- সে অঙ্গীকার কি? আল্লাহ পাক কি আমাদের ' নেকীর পাল্লা ভারী এবং মুখমণ্ডল আলোকিত করেন নাই? তিনি কি আমাদেরকে বেহেশতে প্রবিষ্ট করান ,নাই? তিনি কি আমাদেরকে দোযখ হইতে মুক্তি দেন . নাই? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভবিষৎ বাণী মোতাবেক পর্দা উঠাইয়া দেওয়া হইবে । বেহেশ্তবাসীরা আল্লাহর দিদার লাভে ধন্য হইবে। বর্ণনাকারী ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।