তাস্বীহুল গাফেলীন ২৩ তারপর মৃত্যুকে বেহেশতবাসী এবং দোযখবাসীদের সম্মুখে একটি দুম্বা আকৃতিতে যবেহ করিয়া দেওয়া হইবে এবং এই উভয় দলকে বলা হইবে যে, এখন থেকে 52 7775 95501 9848 4০ :৮১০৫ রা বেহেশ্ত এবং বেহেশ্তবাসী হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বলেন- আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা. করিলামঃ বেহেশত কিসের তৈয়ারী? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, পানির তৈয়ারী । আমরা বলিলাম, : আমাদের উদ্দেশ্য বেহেশতের অষ্টরালিকা নিমার্ণ সম্পর্কে অবগত হওয়া । হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ বেহেশতের একটি ইট স্বর্ণের অপরটি রূপার আর প্রলেপ হইল মেশকের, ইহার মাটি জাফরানের আর কংকর মুক্তা এবং ইয়াকুতের । যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে সে কোন প্রকার নেয়ামত হইতে বঞ্চিত ও নিরাশ থাকিবে না। সে ব্যক্তি অনন্তকাল তথায় বসবাস করিবে । কখনো তাহার মৃত্যু হইবেনা ৷ তাহার পরিধেয় ভূষণ কখনো পুরাতন হইবে না। যৌবনও অটল থাকিবে । ূ অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তিন ব্যক্তির দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। .(১) আদেল ইমাম অর্থাৎ ন্যায়পরায়ন বাদশা ও বিচারক । (২) রোযাদারের দোয়া ইফতারের সময়। (৩) অত্যাচারিত ব্যক্তির দোয়া, তাহার প্রার্থনা মেঘের উপরে উঠাইয়া নেওয়া হয়। আল্লাহ পাক বলেন, কিছু বিলম্ব হইলেও আমি অবশ্যই তোমার সাহায্য করিবে। বেহেশ্তের বৃক্ষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ বেহেশৃতে একটি বৃক্ষ আছে। যাহার ছায়ায় বেহেশতবাসীগণ শত বৎসর চলার পরেও উহার ছায়া অতিক্রম করিতে পারিবেনা, অধিকন্তু তাহারা এইরূপ নেয়ামত সমূহ পাইবে, যাহা কোন চক্ষু কখনও অবলোকন করে নাই, 'কোন কর্ণ উহার বর্ণনা কখনও শ্রবণ করে নাই এবং কোন অন্তর উহার কল্পনাও করে নাই । কুরআন মজিদে ্ 9৩৯ বর্ণিত হইয়াছে- ০:7০ ০৮0০৪৯০০০০5 %৩ ফখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।