Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

৯ তাশ্বীহুল গাফেলীন দরজার উভয় পার স্বর্ণের তৈরী । অতঃপর জিবরাইল (আঃ) সালাম দিবেন এবং বলিবেন- রি 6 ধা আপনার প্রতি সালাম বলিয়াছে এবং তাহাদের ধ্বংসের খবরও আপনার নিকট পৌছাইতে বলিয়াছে। তাহারা অত্যন্ত অস্থিরতা এবং দুঃখ কষ্টে নিমজ্জিত আছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনা মাত্রই আরশের নীচে আসিয়া সিজদায় পড়িয়া যাইবেন এবং অভূতপূর্ব শব্দাবলীর দ্বারা আল্লাহর এমন প্রশংসা করিবেন যাহা হুযুরের পূর্বে আর কেউ কোন দিন করে নাই। আল্লাহ পাকের পক্ষ হইতে নির্দেশ হইবে, মাথা উঠাও! যাহা চাহিবার আছে চাও! অবশ্যই চাহিদা পূরণ করা হইবে । যদি কাহারো জন্য সুপারিশ করিতে চাও তাহা হইলে তাহাও কর, গ্রহণ করা হইবে । আল্লাহর দরবারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করিবেন- হে মেহেরবান আল্লাহ! আমার গোনাহগার উম্মতের উপর আপনার আযাবের ফয়সালা হইয়া গিয়াছে । আর তাহাদেরকে তাহাদের পাপের শাস্তি দেওয়াও হইয়াছে" এখন তাহাদের সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন৷ ঘোষণা দেওয়া হইবে যে, আমি আপনার সুপারিশ গ্রহণ করিলাম । এখন আপনি নিজেই সেথায় গমন করুন এবং যে ব্যক্তি ?)1 4 24) | পড়িয়াছে তাহাকে দোযখ হইতে বাহির করিয়া আনুন। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোযখের দিকে যাইবেন, দোযখের দারোগা হুযুরকে 'দেখামাত্রই সম্মানার্থে দাড়াইয়া যাইবেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিবেন- আমার গোনাহগার উম্মতের কি অবস্থা? তিনিও উত্তর দিবেন, খুব খারাপ । হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোযখের দরজা খোলার আদেশ দিবেন। তাহারা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লাম-কে দেখামাত্রই চিৎকার করিয়া বলিবে, ইয়া রাসুলুল্লাহ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম অগ্নি আমাদের চামড়া এবং কলিজা জ্বালাইয়া দিয়াছে। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বাহির করিয়া লইবেন। তাহাদের সকলকেই কয়লার ন্যায় কাল বর্ণ দেখা যাইর্বে। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে জান্নাতে দরজার পার্থ অবস্থিত রিষ্ওয়ান নামক নদীতে নিয়া গোসল দিবেন। তাহাতে গোসল করিয়া তাহারা অতি সুশ্রী যুবকের ন্যায় বাহির হইয়া আসিবে । তাহাদের মুখশ্রী টাদের ন্যায় নূরানী হইবে। তাহাদের কপালে লেখা থাকিবে - তাহারা এ সকল জাহান্নামী, যাহাদেরকে পাক করুণাময় আল্লাহ তায়ালা মুক্তি প্রদান করিয়াছেন। অতঃপর তাহাদিগকে বেহেশতে প্রবিষ্ট করানো হইবে । তখন অবশিষ্ট দোযখীরা আফসোসের সাথে বলিবে, হায়! যদি মুসলমান হইতাম, তাহা হইলে আজ তাহাদের ন্যায় আমাদেরকেও বাহির করা হইত । 27521565118 ১০ ডি অর্থ £ বহু সংখ্যক কাফির (আফসোসের সাথে) এই আকাংক্ষা করিবে যদি তাহারাও মুসলমান হইত। ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।