তান্বীহুল গাফেলীন ২১ তখন সবাই 4141) বলিয়া চিৎকার করিবে, আর. ইহা শোনামাত্র অগ্নি ফিরিয়া যাইবে। দারোগা অগ্নির কাছে ফিরিয়া যাওয়ার কারণ জিজ্ঞাসা করিলে অগ্নি বলিবে যে, আমি তাহাদেরকে কিভাবে জ্বালাইব, তাহাদের মুখে রহিয়াছে কালেমায়ে তাওহীদ । কয়েকবার এইরূপ ঘটিবে। অবশেষে দারোগা বলিবে তাহাদেরকে জ্বালানোই আল্লাহর নির্দেশ । তখন অগ্নি তাহাদেরকে জড়াইয়া ধরিবে। কাহারও পা পর্যন্ত কাহারও হাঁটু পর্যন্ত, কাহারও কোমর পর্যন্ত আবার কাহারও গলা পর্যন্ত অগ্নিতে নিমজ্জিত থাকিবে । অগ্নি যখন তাহাদের চেহারা পর্যন্ত পৌছিবে দারোগা বলিবেন- তাহাদের মুখ এবং অন্তর .জ্বালাইওনা। কেননা তাহারা দুনিয়াতে নামাযে সিজদাহ করিয়াছিল এবং রমযানে রোযা রাখিয়াছিল। অতঃপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা ইচ্ছা করিবেন, তাহারা দোযখেই স্বীয় পাপের শাস্তি ভোগ করিবে । আর তাহারা বার বার আল্লাহকে ডাকিতে থাকিবে । অবশেষে একদিন আল্লাহ পাক জিবরাইল (আঃ) কে বলিবেন, উম্মতে মুহাম্মদিয়ার খবর লও। দেখ, তাহাদের" কি অবস্থা? তখন তিনি দৌড়াইয়া দোযখের দারোগার নিকট পৌছিবেন। আর দারোগা দোযখের মধ্যবর্তী স্থানে আগুনের মঞ্চে উপবিষ্ট থাকিবেন। হযরত জিবরাইল (আঃ) কে দেখা মাত্রই অভ্যর্থনার জন দাড়াইয়া যাইবেন এবং উপস্থিতির কারণ জিজ্ঞাসা করিবেন। জিবরাইল (আঃ) উত্তর দিবেন যে, উম্মতে মুহাম্মদিয়ার খবর লাইতে আসিয়াছি। তাহাদের অবস্থা কি? দারোগা উত্তর দিবেন, খুবই খারাপ । অতি সংকীর্ণ স্থানে পড়িয়া রহিয়াছে। অগ্সি তাহাদের শরীর জ্বালাইয়া দিয়াছে আর গোশত ভক্ষণ করিয়া ফেলিয়াছে। শুধুমাত্র মুখমণ্ডল এবং অন্তর অবশিষ্ট রহিয়াছে । যেখানে ঈমানের নুর চমকাইতেছে। জিবরাইল (আঃ) কে দেখা মাত্রই তাহারা বুঝিতে পারিবে যে, তিনি আযাবের ফিরিশতা নহেন। তাহার উজ্জল মুখশ্রীতে অনুগ্ধহের অভিব্যক্তি ৷ তাহারা জিজ্ঞাসা করিবে, তিনি কে? এমন সুন্দর মুখশ্রী পূর্বে কখনো তো দেখি নাই। তাহাদিগকে বলা হইবে- তিনি জিবরাইল (আঃ) তিনি হুযুর-এর কাছে ওহী লইয়া যাইতেন। তাহারা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শোনামাত্রই চিৎকার করিতে থাকিবে । (এবং বলিবে) হে জিবরাইল! আমাদের মনিব হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আমাদের সালাম দিবেন- এবং এই কথাও বলিবেন যে, আমাদের কৃতপাপ আমাদেরকে তাহার সংস্পর্শ হইতে দূরে সরাইয়া রাখিয়াছে এবং ধ্বংস করিয়া দিয়াছে। জিবরাইল (আঃ) প্রত্যাবর্তন করিবেন এবং মহান অনুগ্বহশীল আল্লাহর দরবারে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করিবেন। তখন আল্লাহ পাক বলিবেন- হে জিবরাইল! তাহারা তোমাকে কিছু বলিয়াছে কি? জিবরাইল (আঃ) উত্তর দিবেন-জি, হ্যা । হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর. প্রতি সালাম পৌছাইতে এবং নিজেদের অবস্থার বর্ণনা দিতে বলিয়াছে। আল্লাহ পাক নির্দেশ দিবেন যাও। তাহাদের বার্তী পৌছাইয়া দাও। এই কথা শোনামাত্রই জিবরাইল (আঃ) হুযুর সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমীপে উপস্থিত হইবেন। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার হাজার ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।