Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

২০ তাশ্বীহুল গাফেলীন কিসের? কিসের চিন্তায় আপন্মাকে শোকাহত করিয়াছে? যাহার ফলে আপনার এই অবস্থা? হুযুর সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হে ফাতেমা! আমার নিকট জিবরাইল (আঃ) আসিয়াছিলেন। তিনি আমাকে দোযখের অবস্থা সম্পর্কে অবহিত করিলেন এবং বলিলেন দোযখের সর্বশেষ স্তরে আমার গোনাহগার উম্মত থাকিবে | ইহার চিন্তা আমাকে এহেন অবস্থায় উপনীত করিয়াছে । হযরত ফাতেমা রাদিআল্লাহু আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! তাহাদেরকে কিভাবে প্রবিষ্ট করানো হইবে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ ফিরিশতাগণ তাহাদেরকে দোযখের দিকে ট্ানিয়া লইয়া যাইবে । কিন্তু তাহাদের মুখমণ্ডল কাল হইবেনা নয়নযুগল নীল হইবেনা, বাকশক্তি রুদ্ধ হইবেনা, তাহাদের সাথে শয়তানও থাকিবেনা এবং তাহাদেরকে জিঞ্জর দ্বারাও বাধা হইবে না। হযরত ফাতেমা রাদিআল্লাহু আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ফিরিশতারা কিভাবে টানিয়া লইয়া যাইবে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ পুরুষদের দাড়ি ধরিয়া? এবং সকলেই অপমান এবং অপদস্থৃতার কারণে চিৎকার করিতে থাকিবে । আর এমতাবস্থায় যখন তাহারা দোযখ পর্যন্ত পৌছিবে, তখন দোজখের দারোগা ফিরিশতাদেরকে জিজ্ঞাসা করিবেনঃ তাহারা কে? -তাহাদের অবস্থা তো আশ্চর্যজনক । তাহাদের মুখমণ্ডল তো কৃষ্ণবর্ণ নয় আর চোখও নীল নয়, এবং বাকশক্তিও রুদ্ধ নয়। তাহাদের সাথে শয়তানও নাই এবং শিকল দ্বারা তাহাদের ত্রীবাদেশ বাধাও হয় নাই। ফিরিশতাগণ উত্তর দিবেন-আমরা কিছুই জানিনা। আমরা শুধু নির্দেশানুযায়ী আপনার নিকটে পৌছাইয়া দিলাম । তখন দোযখের দারোগা তাহাদেরকে বলিবেন হে দুর্ভাগারা । তোমরাই বল যে তোমরা কে? (এক বর্ণনা মতে তাহারা রাস্তায় হায় মুহাম্মদ! হায় মুহাম্ম! বলিয়া চিৎকার করিতে থাকিবে । কিন্তু দোযখের দারোগাকে দেখা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর. নাম ভুলিয়া যাইবে) তাহারা জবাব দিবে আমরা এ জাতি যাহাদের উপর কুরআন অবতীর্ণ হইয়াছে, রমজানের রোযা ফরয হইয়াছে। দারোগা বলিবেন কুরআন তো শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর অবতীর্ণ হইয়াছে। হুযুর সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম শোনা মাত্রই তাহারা বলিয়া উঠিবে আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উন্মত। দারোগা বলিবেন- কুরআন পাকে কি তোমাদেরকে আল্লাহর নাফরমানী থেকে বিরত: থাকিতে বলা হয় নাই? তাহারা দোজখের দরজায় অগ্নি দেখিয়া দারোগার নিকট আবেদন জানাইবে যে, আমাদেরকে কীদিবার সুযোগ দিন কীদিতে কীদিতে তাহাদের নয়নের অশ্রু নিঃশেষ হইয়া যাইবে । অবশেষে চোখ থেকে রক্ত ঝরিতে থাকিবে । দারোগা বলিবেন, আফসোস! যদি দুনিয়াতে এইরূপ কীদিতে তাহা হইলে আজকে কীদিতে হইত না। দারোগার নির্দেশে তাহাদিগকে দৌযখে নিক্ষেপ করা হইবে। ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।