তাশ্ীহুল গাফেলীন ১৭ হইয়া পড়িবে । এমন কি চোখের পানি শেষ হইয়া যাইবে । (অবশেষে) অশ্রুর পরিবর্তে চক্ষু দিয়া রক্ত ঝরিবে। আর এত বেশী পরিমাণে ঘাম বাহির হইবে যে, কাহারো কাহারো মুখ পর্যন্ত যাইয়া পৌছিবে। এমতাবস্থায় হিসাব নিকাশ শুরু করাইবার সুপারিশের জন্য সমস্ত মানুষ আধিয়া (আঃ) গণের নিকট যাইবে । কিন্তু সকলেই অস্বীকার করিবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর- নিকট যাইবে । অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করিবেন, তারপর হিসাব নিকাশ শুরু হইবে । ফিরিশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকিবেন ।ঘোষণা করা হইবে- প্রত্যেকের আমল নিজ নিজ আমলনামায় লিপিবদ্ধ. রহিয়াছে (সেখানে দেখিয়া লও)। যে ব্যক্তি ক্বোয় আমলনামায়) ভাল আমল লিপিবন্ধ দেখিবে, সে আন্রাহর )শুকরিয়া আদায় করিবে । যাহার আমলনামায় বদ আমল লিপিবদ্ধ দেখিবে, সে নিজেই নিজেকে ভর্সনা করিবে । মানুষ ব্যতীত অন্য সব প্রাণীকে পরস্পর থেকে বিনিময় উসুল করাইয়া ধ্বংস করিয়া দেওয়া হইবে। (তারপর) মানুষ এবং.জ্নদের হিসাব শুরু হইবে । অত্যাচারী হইতে অত্যাচারিত ব্যক্তির বিনিময় আদায় করা হইবে । আর সেখানকার জরিমানা টাকা পয়সার দ্বারা গ্রহণ করা হইবে না বরং অত্যাচারীর নেক আমল সমূহ অত্যচারিত ব্যক্তিকে বিনিময় হিসাবে দিয়া দেওয়া হইবে । অত্যচারীর নেকী শেষ হইয়া যাওয়ার পরেও যদি অত্যচারীতের কোন প্রাপ্য অবশিষ্ট থাকে, তাহা হইলে তাহার মাথার উপর অত্যাচারীত ব্যক্তির গোনাহ সমূহ চাপাইয়া দেওয়া 'হইবে। এমনকি কিছু বড় বড় নেককারদের নিকট : একটি মাত্র নেকীও অবশিষ্ট থাকিবেনা । (শেষ পর্যন্ত) অত্যাচারীকে জাহান্নামে আর অত্যাচারীত ব্যক্তিকে জান্নাতে দেওয়া হইবে । সে দিবস এত কঠিন হইবে যে, আল্লাহর নিকটবর্তী ফিরিশতাগণ, আম্বিয়া (আঃ) গণ এবং শহীদগণ নিজ নিজ মুক্তির ব্যাপারেও আশংকা বোধ করিতে থাকিবেন। বয়স, যৌবন, সম্পদ ও ইলম প্রত্যেক বিষয়েই প্রশ্ন করা হইবে । (সেদিন) মানুষ মাত্র একটি নেকীর জন্য পিতা-পুত্র, জননীন্দ্রী সকলের. নিকট যাইবে, কিন্তু অসফলতা আর, নৈরাশ্যের সাথে ফিরিয়া আসিবে। হযরত আনাস রাদিআল্লাহু আনহু এর বর্ণনা- একবার হযরত জিবরাইল (আঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমীপে এমন এক আকৃতি লইয়া উপস্থিত হইলেন যে, ভয়ে তাঁহার মুখমন্ডল বিকৃত হইয়া গিয়াছিল। পূর্বে কখনো তিনি এইরূপ আকৃতিতে আসেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন ঃ হে জিবরাইল (আঃ)! ব্যাপার কি? আজ আপনার মুখমণ্ডল বিকৃত কেন? জিবরাইল (আঃ) উত্তর দিলেন যে, আজ দোযখের এমন এক অবস্থা দেখিয়া' আসিয়াছি, যে ব্যক্তি উহা বিশ্বাস করিবে দোযখ থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত সে ক্ষান্ত হইতে পারেনা । হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে জিবরাইল! আমাদেরকে কিছু শোনাও । জিবরাইল (আঃ) বলিলেন, খুব ভাল কথা । তবে শুনুন-আল্লাহ তায়ালা দোযখ সৃষ্টি করিয়া উহাকে এক হাযার বৎসর দগ্ধ করিয়াছেন। ফুলে উহা লাল ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।