Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

তাম্বীহুল গাফেলীন ১৩ মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তাহার কবর সত্তর গজ প্রশস্ত করিয়া দেওয়া হয় এবং মখমলের বিছানা বিছাইয়া দেওয়া হয়। আর তাহাতে সুগন্ধি ছিটাইয়া দেওয়া হয় এবং কবরকে ঈমান ও কুরআনের নূরে আলোকিত করিয়া দেওয়া হয় । অতঃপর তাহাকে নবদুলার (নব বিবাহিত) ন্যায় শোয়াইয়া দেওয়া হয়। এখন তাহাকে তাহার প্রিয়জনই জাগ্রত করিবে । কাফেরের কবর বের বি নিয়া দেওয়া হয় যে, তাহার এক পার্খের পাঁজরগুলি অপর পার্খের পাঁজরে প্রবিষ্ট হইয়া যায়, আর তাহার প্রতি উটের গর্দানের ন্যায় বড় বড় সাপ ছাড়িয়া দেওয়া হয়। উহারা তাহার. গোশত ভক্ষণ করিতে থাকে । অধিকন্তু বোবা ও বধির ফিরিশতাগণ হাতুড়ী দ্বারা তাহাকে পিটাইতে থাকে । (শুধু তাহাই নহে) বরং সকাল সন্ধ্যা তাহাকে অগ্নিতে দগ্ধ করা হয়। আটটি আমল কবরের আযাব হইতে মুক্তি দিতে পারে ফকীহ্‌ আবুল লায়ছ রহমতুল্লাহি আলাইহি বলেন, কবরের আযাব থেকে মুক্তি লাভ করিতে হইলে চারটি বিষয়ের উপর আমল করা আর চারটি বিষয় হইতে বি থাকা 'জরুরী। যে বিষয়গুলির উপর আমল করা জরুরী তাহা হইল রূপঃ (১) রীতিমত নামায পড়া । (২) বেশী বেশী সদকা করা । (৩) কুরআন তিলাওয়াত করা । (৪) বেশী বেশী তাস্বীহ পড়া । (এই সমস্ত আমলগুলি কবর আলোকিত ও প্রশস্ত করে)। যেই সকল বিষয় হইতে বিরত থাকা জরুরী তাহা হইল- (১) মিথ্যা কথা বলা। | (২) অপরের সম্পদ আত্মসাৎ করা। (৩) চুগুলখুরী করা । (৪) পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাকা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, পেশাবের ছিটা হইতে বাঁচিয়া থাক'। কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটার কারণেই হয় । আল্লাহর অপছন্দনীয় চারটি বিষয় (১) নামাযে অবহেলা করা ।. (২) কুরআন তিলাওয়াতের সময় অযথা কথাবার্তা বলা । (৩) রোযা থাকাকালীন অবস্থায় স্ত্রী সহবাস করা। (৪) কবরস্থানে হাসা । ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।