১৮৬ তাম্বীহুল গাফেলীন আপনি বিষন্ন কেন? একদা জিবরাইল (আঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম -এর খেদমতে আসিয়া বলিলেন- ইয়া রাসুলুল্রাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আল্লাহ পাক আপনাকে সালাম বলিয়াছেন এবং এই কথা জানিতে চাহিয়াছেন যে, আপনি বিষন্ন কেন? রাসূলুল্লাহ (সাঃ) বলিলেনঃ হে জিবরাইল (আঃ) আমি স্বীয় উম্মতের চিন্তায় বিষন্ন । কিয়ামতের দিন তাহাদের সাথে কিরূপ আচরণ করা হইবে- তাহা তো আমার জানা নাই। জিবরাইল (আঃ) বলিলেন- আপনি মুসলমান সম্পর্কে জিজ্ঞাসা করিতেছেন- না কাফের সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ মুসলমান সম্পর্কে, জিবরাইল (আঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাত ধরিলেন আর বনি সালমার কবর স্থানে এক কবরের কাছে গেলেন। কবরের উপর স্বীয় ডান পাখা মারিলেন আর বলিলেন- ১1 ১১৮2 (আল্লাহর অনুমতিতে দাঁড়াইয়া যাও) কবর হইতে একব্যক্তি বাহির -হইয়া আসিল। তাহার চেহারা ঝলমল করিতেছিল। সে বলিতেছিল- “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম | আলহামদু লিল্লাহে রাববীল আলামীন ।” জিবরাইল (আঃ) বলিলেন, ঠিক আছে কবরে প্রত্যাবর্তন কর। সে পুনরায় কবরে চলিয়া গেল। হযরত জিবরাইল (আঃ) আর একটি কবরের.নিকট গেলেন । আর কবরের উপর বাম পাখা মারিলেন আর বলিলেন 440 9377 আল্লাহর অনুমতিতে দাড়ীইয়া যাও) ঘোর কাল বর্ণ চেহারা বিশিষ্ট এক ব্যক্তি এ কবর হইতে বাহির হইয়া আসিল। সে বলিতেছিল- হায়! আফসোস! হায়! লঙ্জা! জিবরাইল ' তাহাকে বলিলেন কবরে প্রত্যাবর্তন কর। তখন সে পুনরায় কবরে চলিয়া গেল। অতঃপর জিবরাইল (আঃ) বলিলেন- ঈমানদারগণ কিয়ামতের দিন স্বীয় কবর থেকে এই ভাবে, কলেমা পড়িতে পড়িতে উঠিবে। এই জন্যই নির্দেশ দেয়া হইয়াছে- “মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত ব্যক্তিকে 'লা ইলাহা ইন্রাল্লাহু' কলেমা পাঠ করিয়া শুনাও।” এই কলেমা গুনাহকে মিটাইয়া দেয় । - একীন পয়দা কর হযরত মুসা (আঃ) -এর যুগে দুই ব্যক্তির মৃত্যু হয়। এক ব্যক্তি নেককার হিসাবে প্রসিদ্ধ ছিল। অপর ব্যক্তি ফাসেক ছিল বলিয়া সকলে জানিত । মুসা (আঃ) ওহীর মাধ্যমে জানিতে পারিলেন যে, নেককার ব্যক্তি জাহান্নামে আর ফাসেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করিয়াছে । মুসা (আঃ) আশ্র্যাবিত হইলেন। ব্যাপারটি যাচাই করিয়া দেখার জন্য, তিনি প্রথমে নেককার ব্যক্তির স্ত্রীর কাছে গমন করিলেন। স্ত্রীর কাছে তাহার অবস্থার কথা জিজ্ঞাসা করিলেন। স্ত্রী বলিল- আপনারা সকলেই জানেন যে- সে নেককার ছিল এবং ইবাদত করিত। মুসা (আঃ) জিজ্ঞাসা করিলেন- তাহার বিশেষ কোন আমলের কথা বল স্ত্রী বলিল- রাত্রে শয়ন করিবার পূর্বে সে বলিত- “মুসা (আঃ) -এর দ্বীন যদি সত্য হয়- তবে তাহা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় ।” ফখ৮্.911001119.001
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।