Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

১০ তাশ্বীহুল গ্রাফেলীন পক্ষান্তরে যেই ব্যক্তি মৃত্যুকে ভুলিয়া যায় তাহাকে তিনটি বিষয়ের দ্বারা শাস্তি প্রদান করা হয়। (১) তাহার তাড়াতাড়ি তওবার সুযোগ হয় না। (২) যথেষ্ট পরিমাণ সম্পদের উপরও সন্তুষ্ট থাকা নসীব হয় না (৩) ইবাদতে অলসতার সৃষ্টি হয়। মৃত্যুর স্বাদ খুবই তিক্ত কোন ব্যক্তি হযরত ঈসা (আঃ)- কে বলিল, আপনি তো সদ্য মৃতকে জীবিত করেন। যদি একজন পুরাতন মৃতকে জীবিত করিয়া দেখাইতেন? তাহার চাহিদা পুরণার্থে হযরত ঈসা (আঃ) সাম বিন নৃহ (আঃ) কে আল্লাহর আদেশে জীবিত করিলেন। কবর থেকে উঠিবার সময় তাহার চুল দাড়ি শুভ্র ছিল। হযরত ঈসা (আঃ) জিজ্ঞাসা করিলেন ৪ এইগুলি কিভাবে শুভ্র হইল? আপনার যুগে তো বাধক্যই ছিল না। তিনি উত্তর দিলেন - আমি যখন ( প্লাবনের ) শব্দ শুনিয়াছি তখন আমার ধারণা হইয়াছিল যে, কিয়ামত সংঘটিত হইতেছে । আর ইহার ভয়ে চুল সাদা হইয়া গিয়াছে । হযরত ঈসা (আঃ) আবার জিজ্ঞাসা করিলেন, আপনার মৃত্যু কতকাল পূর্বে হইয়াছে? তিনি উত্তর দিলেন, চার হাজার বৎসর পূর্বে । কিন্তু এখনো মৃত্যুর তিক্ততা শেষ হয় নাই। চারটি জরুরী কথা জনৈক ব্যক্তি ইব্রাহীম বিন আদ্হাম (রহঃ)-কে বলিলঃ যদি আপনি মজলিসে উপস্থিত থাকেন, তাহা হইলে মানুষের উপকার হয় এবং দ্বীনের কথা শোনার সুযোগ হয় । তিনি উত্তর দিলেন, আমি চারি বিষয়ে ব্যস্ত থাকি। যদি উহা হইতে অবসর পাই তাহা হইলে উপস্থিত হইব । সে জিজ্ঞাসা করিল, এ চারটি বিষয় কি কি? তিনি উত্তর দিলেন- (১) প্রথম চিন্তা তো এই যে, প্রতিশ্রুতি গ্রহণ করার দিবসে বান্দাদের কাছ থেকে বলিয়াছিলেন যে, তাহারা জান্নাতী । এই ফয়সালার ব্যাপারে আমার কোন উৎকণ্ঠা নাই। আর অপর কিছু লোকের দিকে ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন যে, তাহারা জাহান্নামী । এই ব্যাপারেও আমার কোন উৎকণ্ঠা নাই। আমার উৎকন্ঠা হইল এ ব্যাপারে যে, আমার তো জানা নাই যে, আমি কোন দলে ছিলাম । (২) মাতৃগর্ভে শিশুর ভিতরে রুহ দেওয়ার সময় ফিরিশ্তা জিজ্ঞাসা, করে- হে আল্লাহ! তাহাকে কি খোশ নসীব লেখা হইবে না বদনসীব? ( অতঃপর আল্লাহর নির্দেশানুযায়ী ফেরেশতা লেখেন । কিন্তু আমি তো বলিতে পারি না যে, আমার ভাগ্যে কি লেখা হইয়াছে। (৩) মৃত্যুর ফিরিশৃতা ( আজরাইল (আঃ) রুহ বাহির করার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন যে, তাহাকে কি মুসলমানদের সাথে রাখা হইবে না কাফেরদের সাথে? এখন আমার তো জানা নাই যে, আমার সম্পর্কে আল্লাহ পাক কি ফয়সালা দিবেন। | ফখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।