তাশ্বীহুল গাফেলীন ১৭৯ (৫) সুখে তো বল যে, আন্মাহর দৃষ্টিতে দুনিয়া মশার একটি পালকের সমানও নহে, কিন্তু অন্তরের অবস্থা ইহার বিপরীত । (দুনিয়াকে ইঘযত, সম্মান ও আরাম আয়েশের কারণ বলিয়া ধারণা কর। আর ইহার জন্য মাথার ঘাম পায়ে ফেলিতেছ)। | (৬) তোমরা তো বল যে, দুনিয়া ক্ষণস্থায়ী। কিন্তু তোমাদের আমল আর পা 555859 তোমরা সর্বদাই দুনিয়াতে ] (৭) তোমারা তো এই কথা বল যে- আখেরাত দুনিয়া অপেক্ষা উত্তম। কিন্তু আখেরাত সাজানোর কোন চিন্তাই তোমাদের নাই। আর দুনিয়া সাজানোর জন্য রাত্র দিন এক করিয়া ফেলিতেছ? (কথায় ও কাজে কি বৈপরীত্)। 'হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিআল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে জিজ্ঞাসা করিলেন- ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয়না । রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হারাম মাল হইতে বাচিয়া থাক । হারাম খাদ্যের এক লোকমা যাহার পেটে যায় চল্লিশদিন পর্যন্ত তাহার দোয়া কবুল হয় না। তিনি আরও বলিলেন- দোয়া করনেওয়ালার তাড়াহুড়া না করা উচিত। আল্লাহ পাক প্রত্যেক দোয়া করনেওয়ালার দোয়া কবুল করেন। অবশ্য কাহারও বেলায় দোয়া কবুল হওয়ার আলামত সাথে সাথে প্রকাশ পায়। আর কাহারও বেলায় বিলম্বে প্রকাশ পায়। আবার কাহারও বেলায় কিয়ামতের দিন প্রকাশ পাইবে । হযরত মুসা (আঃ) ফিরাউনের জন্য বদদোয়া করিয়াছিলেন। হযরত হারূন (আঃ) আমীন! বলিয়াছিলেন। আল্লাহ পাক সাথে. সাথে জানাইয়া দিলেন যে, তোমাদের দোয়া কবুল হইয়াছে। কিন্তু ইহা সত্বেও চল্লিশ বৎসর পর ফিরাউন পানিতে নিমজ্জিত হইয়াছিল ।) চার ব্যক্তির মধ্যে কোন কল্যাণ নাই (১) দরূদ পাঠ করা ও সালাম প্রদানে য়ে কৃপণতা করে। (২) যে ব্যক্তি আযানের জবাব দেয় না। (৩) যে নেক কাজে অন্যকে সাহায্য করে না। (৪) নামাযের পর যে নিজের জন্য ও সমস্ত মুমিনের জন্য দোয়া করে না। দিলের চিকিৎসা হযরত আব্দুল্লাহ্ এনতাকী বলেন- পাঁচটি জিনিসের ছারা দিলের চিকিৎসা হয়। (১) রি । (২) কুরআন পাকের তিলাওয়াত। (৩) হারাম মাল হইতে বাচিয়া থাকা । (৪) শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামায পড়া । (৫) সোবহে সাদেকের সময় নরম ও বিনয়ী হইয়া দোয়া করা। সারগর্ভ দোয়া | | (4+) ৮১1১০৮০১৮০5 এ] 4401 _স্পজর্ছয ৩ ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।