১৬৮ তান্বীহুল গাফেলীন আল্লাহর রাসূলই জানেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনেঃ ইহা এ দিন হইবে, যে দিন আল্লাহ পাক হযরত আদম (আঃ) কে বলিবেন, উঠ! জান্নাতীদিগকে জান্নাতে আর জাহান্নামীদিগকে জাহান্নামে প্রেরণ কর। তিনি. তখন বলিবেন-ইয়া আল্লাহ! কত লোক জান্নাতে যাইবেঃ আল্লাহ পাক বলিবেন- প্রতি হাযারে একজন জান্নাতে আর নয়শত নিরানব্বই জন জাহান্নামে যাইবে । সাহাবাগণ ইহা শুনিয়া কাদিতে লাগিলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন- প্রত্যেক নবীর আগমনের পূর্বে জাহিলিয়াতের যুগ ছিল। জাহান্নামীদের সংখ্যা তাহাদের দ্বারা পূর্ণ করা হইবে। যদি ইহাতে সংখ্যা পূর্ণ না হয় তাহা: হইলে মুনাফিকদের ছারা পূর্ণ করা হইবে । অতঃপর তিনি বলেন- আমার আশা যে, জান্নাতে তোমাদের সংখ্যা দুই তৃতীয়াংশ হইবে । তিনি আরও বলেন- ইয়াজুজ মাজুজ এবং কাফের জ্বীন ও কাফের মানুষ জাহান্নামীদের সংখ্যা বৃদ্ধি করিবে । আমল ব্যতীত জান্নাত লাভ হইবে না হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে শ্রোতা! যে যাহাকে ভালবাসে, সে তাহার সহিত থাকিবে এই কথাটি তোমাকে যেন ধোকায় না ফেলে, কেননা নেককারগণ শুধু আমলের দ্বারাই উচ্চতর মর্যাদায় পৌছিবেন। ফায়দাঃ উচ্চতর মর্যাদা লাভের জন্য আমল করা একান্ত অপরিহার্য । আল্লাহর নাফরমানী করিয়া বিলাসবহুল জীবন যাপন করিয়া এই খেয়ালে ডুবিয়া থাকা যে, আমি অমুক অমুক বুযুর্গলোককে মহব্বত .করি। সুতরাং তাহাদের সাথেই জান্নাতে থাকিব-ইহা নিজকে শুধু ধোকায় ফেলিয়া রাখা । অবশ্য বুযুর্গদের মহব্বত করার দ্বারা কোন কোন দোষক্রটি থেকে রেহাই পাওয়া যায়, ইহাতো পৃথক কথা । ইহুদী খৃষ্টান এমনকি বেদাতীরাও নবীগণকে মহববত করার দাবী করিয়া থাকে। কিন্তু তাহাদের দাবী বাত্ল। কেননা কাহাকেও ভালবাসার প্রকৃত পরিচয় হইতেছে তাহার অনুসরণ ও অনুকরণ করা । অনুসরণ. ও অনুকরণ ব্যতীত 25755775555 | সচি১৮-৮৮8 না আমি মুনাফিক হইয়া গিয়াছি। পথিমধ্যে হযরত আবু বকর রাদিআল্লাহু আনহু. তাহাকে পাইলেন। বলিলেন-হানযালা! কি বলিতেছ? .তুমি মুনাফিক হইয়া গিয়াছ? কখনো নহে। হযরত হানযাল] রাদিআল্লাহু আনহু বলিলেন-হযরত! যখন আমি রাসূলুল্লাহ (সাঃ)-এর দরবারে থাকি তখন আমার মধ্যে এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়। অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ, নয়নে অশ্রু প্রবাহিত, নিজের নফসের হাকীকত সম্মুখে উপস্থিত । কিন্তু ঘরে গিয়া যখন স্ত্রী পুত্রের মধ্যে অবস্থান করি তখন তো এই অবস্থা থাকে না। (ইহা মুনাফিকী নহে তো আর কি?) হযরত আবু বকর রাদিআল্লাহু আনহু বলিলেন- আমারও তো এই অবস্থাই ফখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।