১৬৬ তান্বীহুল গাফেলীন যাইতেন, তখন বলিতেন। আফসোস! যদি আমার মাতা আমাকে প্রসবই না করিতেন। তাহার স্ত্রী শুনিয়া বলিলেন- আন্মাহ পাক আপনাকে ঈমান ও ইসলামের ন্যায় মহামূল্যবান সম্পদ দান করিয়াছেন। ইহার পরও আপনি এই ধরনের কথা বলেনঃ তিনি বলিলেন নিঃসন্দেহে, ইহা বড় সম্পদ । কিন্তু আমাদিগকে বলা হইয়াছে যে, তেমাদ্ের সকলের জাহান্নামের উপর দিয়া অতিক্রম করিতে হইবে। কিন্তু সেখান থেকে পার হইতে পারিব কিনা-তাহা বলা হয় নাই। 'যখন আল্লাহর ভয় পয়দা হয় তখন তাহার গোনাহসমূহ বৃক্ষের পাতার ন্যায় ঝরিয়া পড়িতে থাকে ৷ জনৈক বুযুর্গ বলিয়াছেন- আল্লাহর ভয় বান্দাকে গোনাহ করা থেকে বিরত রাখে । আর আল্লাহর রহমতের আশা ইবাদত করিবার আগ্রহ পয়দা করে। আর মৃত্যুর স্মরণ নশ্বর দুনিয়া ও.অনর্থক কথাবার্তা হইতে দুরে রাখে। তিন আর তিন হযরত হাসান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ইরশাদ করিয়াছেনঃ তিনটি বিষয় ধ্বংসাত্মক আর তিনটি বিষয় মুক্তি প্রদায়ক। . ধ্বংসাত্মক বিষয় তিনটি হইল- (১) কৃপণতা- আর এই. হিসাবে জীবন ধারণ করা । (২) কুপ্রবৃত্তির অনুসরণ করা । (৩) নিজকে সকলের চেয়ে বড় ও উত্তম ধারণা করা । মুক্তি প্রদায়ক বিষয় তিনটি হইল- (১) সন্তুষ্টি ও অসস্তুষ্টি অবস্থায় ইনসাফ করা। (২) দারিদ্রতা ও বিত্তশীলতা উভয় অবস্থায় মধ্য পন্থা অবলম্বন করা । " (৩) জনসমক্ষে ও একাকীতে উভয় অবস্থায় আল্লাহকে ভয়-করা ।. আল্লাহর ভয়ের নিদর্শন (আলামত) পাকের ভয় প্রকাশ পায়- (১) মুখঃ আল্লাহর ভয়ে মানুষ মিথ্যা, গীবত, চুগ্ুলখোরী এবং অনর্থক কথাবার্তা হইতে বিরত থাকে আর আল্লাহ পাকের ধিকির ও কুরআন তিলাওয়াতে লাগিয়া যায়। (২) পেটঃ বান্দা স্বীয় পেটে হালাল রুজী প্রবিস্ট করে আর হারাম খাদ্য থেকে বাচিয়া থাকে । আবার হালাল রুজীও প্রয়োজনের অতিরিক্ত খায় না। ফখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।