Tambihul Gafelin - Gafelder Jonno Shotorkota
/ ২০০
📝 লেখা 📖 পিডিএফ

'তাশ্বীহুল গাফেলীন ১৬৩ 'আমিই তাউস ।” আমি অবাক হইয়া বলিলাম, আপনিই 'তাউস ৷ অতঃপর আমি তাহার সাথে ঘরের ভিতর গেলাম । তিনি বলিলেন কি জিজ্ঞাসা করিবার আছে জিজ্ঞাসা কর । আমি খুব সংক্ষিপ্তভাবে সারগর্ভ উত্তর দিব । আমি বলিলাম- যদি আপনার অবস্থা এমন যে, আপনি সংক্ষিপ্ত উত্তর প্রদানের ভাব লইয়া আছেন তাহা হইলে আমিও সংক্ষিপ্ত প্রশ্ব করিব। আমার প্রশ্ন করার আগেই তিনি বলিলেন- যদি বল তাহা হইলে আমি মাত্র তিনটি কথার মধ্যে কুরআন, ইঞ্জিল আর তৌরাত গ্রন্থত্রয়ের সারকথা বর্ণনা করিয়া দিব। আমি বলিলাম- অবশ্যই বলুন। তিনি বলিলেন- (১) আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করঃ .যেন. তাহাকে ব্যতীত অন্য কাহাকেও এত ভয় নাকর। নিউ উল [আল্লাহ গাকের কাছে এত বেশী অনুগ্রহের আশা রাখ যেন তাহা আল্লাহর ভয়ের উপর প্রাধান্য পাইয়া যায় । (৩) নিজের জন্য যাহা পছন্দ কর- অন্যের জন্যও তাহাই পছন্দ কর। ঈমান পরিপূর্ণকারক তিনটি আমল হযরত আম্মার বিন ইয়াসার রাদিআল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে নিননোকত তিনটি বৈশি্ট্ সৃষ্টি করিল, সে নিজের ঈমান পরিপূর্ণ করিল- (১) অভাব থাকা সতেও খরচ করা । (২) নিজের প্রতি ইনসাফ করা । (৩) সালামের প্রচলন করা। আল্লাহর পছন্দনীয় তিনটি কার্য হযরত ওমর বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কার্য (১) প্রতিশোধ লওয়ার সামর্থ্য থাকা সত্বেও মাফ করিয়া দেওয়া ইহা উচ্চ পর্যায়ের বীরত্ব) । (২) মধাপন্থা অবলম্বন করা ছদ্বোনি এবং পার্থিব উভয় ব্যাপারে)। (৩) আল্লাহর বান্দাদের উপর রহম করা (যে ব্যক্তি সৃষ্টির প্রতি রহম করে আল্লাহ তাহার প্রতি রহম করেন। কল্যাণ ও মঙ্গলের কেন্দ্র হযরত, হেশীম রহমতুন্নাহি আলাইহি হযরত হাসান থেকে বর্ণনা করেন যে- আল্লাহ পাক হযরত আদম (আঃ) -এর প্রতি ওহী অবতীর্ণ করিয়াছেন? হে আদম! চারটি জিনিস তোমার এবং তোমার সন্তানদের জন্য মঙ্গল ও কল্যাণের কেন্দ্র। একটি আমার জন্য। দ্বিতীয়টি তোমার জন্য। তৃতীয়টি আমার ও তোমাদের মধ্যে সম্পর্কিত । চতুর্থটি তোমারও অন্যান্য মাখলুকের মধ্যে সম্পর্কিত। আমার জন্য যাহা-তাহা হইল এই যে, তোমরা সকলে শুধু আমার ইবাদত কর। কাহাকেও আমার সাথে শরীক করিও না। 7 সঞ্তি- ০, ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।